পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

Share:

নিজস্ব প্রতিনিধি: তেতো স্বাদের জন্য অনেকেই করলা খেতে চান না। বিশেষ করে ছোটরা তো করলার নাম শুনলেই নাক সিটকায়। কিন্তু এই সাধারণ সবজিটিকে যদি একটু অন্যভাবে, মশলা দিয়ে সুস্বাদু করে রান্না করা যায়, তাহলে সেই করলাই হয়ে উঠতে পারে ভাতের সঙ্গে সেরা  পদ।  শুধু স্বাদেই নয়, করলা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, হজমশক্তি বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। পুর ভরা করলা, করলা ভাজা, করলা দই-মশলা বা পেঁয়াজ-নারকেল দিয়ে বিশেষ পদ   তৈরি করলে  তেতোভাব অনেকটাই কমে যায়।   যা খেয়ে সবাই আঙুল চাটতে বাধ্য। বানান পুর ভরা করলা । কীভাবে জেনে নিন রেসিপি। 

উপকরণ

করলা ৪ টি (মাঝারি)

সিদ্ধ আলু ১ টি

কিসমিস বাটা ১ চামচ

কাঁচা মরিচ বাটা

আদা বাটা আধা চামচ

লবণ ও চিনি স্বাদমতো

ভাজার জন্য তেল

পদ্ধতি 

প্রথমে করলা ভালো করে ধুয়ে নিন। এরপর করলা মাঝ বরাবর কেটে চামচের সাহায্যে ভেতরের বীজগুলো বের করুন।   এবার একটি জায়গায় আলু সিদ্ধ, কিশমিশ , আদা ,  কাঁচালঙ্কা, পরিমাণ মত লবণ, চিনি মিশিয়ে পেস্ট করে নিন। তারপর জল গরম করে তাতে অল্প নুন দিয়ে ১০ মিনিটের মত ভাপিয়ে নিন। তারপর সেগুলি তুলে ঠাণ্ডা করে চেরা পেটের মধ্যেীলসাবধানে পুর ভরে সুতো দিয়ে বেঁধে ফেলুন। এ বার ছাঁকা তেলে করলাগুলো লাল করে ভেজে তুলে  নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। 

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা