আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাইরে ঝিরঝির করে বৃষ্টি, জানলার কাচে টুপটাপ জলের শব্দ, এমন আবহাওয়ায় মনটা চায় একটু ভাজাভুজি। আর সেই তালিকায় পকোড়ার জায়গা বরাবরই একটু আলাদা। গরম গরম, মুচমুচে পকোড়া আর এক কাপ ধোঁয়া ওঠা চা বর্ষার বিকেলকে জমিয়ে তোলার এর চেয়ে ভালো জুটি আর কী-ই বা হতে পারে। তবে আলু আর পেঁয়াজের পকোড়া খেয়ে বিরক্ত হয়ে গেলে বানাতে পারেন  শসার পকোড়া । ভাবছেন কেমন হবে খেতে? একবার বানিয়েই দেখুন একবার খেলে মুখে লেগে থাকবে স্বাদ। জেনে নিন কিভাবে বানাবেন এই রেসিপি-

উপকরণ

১ কাপ বেসন

১ চা-চামচ কর্নফ্লাওয়ার

২ চা-চামচ লবণ

অর্ধেক চা-চামচ লাল লঙ্কা গুঁড়ো

অর্ধেক চা-চামচ চামচ ধনে গুঁড়ো

১ টেবিলচামচ কাঁচা লঙ্কা  

৩টি মাঝারি আকারের শসা (পাতলা ফালি করে নিতে হবে)

পরিমাণমতো তেল

 পদ্ধতি

প্রথমে একটি পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। তারপর তাতে অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। খেয়াল রাখবেন জেন বেশি পাতলা হয়ে না যায়।  এবার  ব্যাটারটি ঢেকে প্রায় ২০ মিনিট  রাখুন। তারপর কড়াইয়ে মাঝারি আঁচে তেল গরম  করে  শসার প্রতিটি টুকরো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন।  দুই দিক  সোনালি  করে ভেজে টিস্যু পেপারের ওপর তুলে রাখুন।  সন্ধ্যায় গরম গরম চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ