ডিনারে রুটির সঙ্গে মাটন রেজালা, ‘জাস্ট জমে ক্ষীর’, কীভাবে বানাবেন?

অথচ রুটির সঙ্গে একটি পদ হলেই হল। তাই ছুটির দিনে বাড়িতে থাকলে একটু সময় করে বানিয়ে ফেলুন মাটন রেজালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে অফিস থেকে বাড়ি ফিরে বাঁধতে কারোরই ইচ্ছে করেনা। বেশিরভাগ মানুষই একটু অন্যরকম খাবার খেতে চাইলে বাইরে থেকেই খাবার আনিয়ে নেন। কিন্তু নিয়মিত বাইরের খাবার খাওয়া ঠিক নয়। অথচ যদি মাটন খেতে ইচ্ছে করে, তাহলে কাটা-বাটার ঝামেলা তেই বিরক্তি চলে আসে। অথচ রুটির সঙ্গে একটি পদ হলেই হল। তাই ছুটির দিনে বাড়িতে থাকলে একটু সময় করে বানিয়ে ফেলুন মাটন রেজালা। কীভাবে বানাবেন, চটপট জেনে নিন….

উপকরণ

6-7 টুকরো চর্বিযুক্ত মাংস
3টেবিল চামচ টকদই
1/2 পেঁয়াজ কুচি
1 টা বড় পেঁয়াজ সিদ্ধ করে বাটা
1/2 মুঠো ভাঙ্গা কাজুবাদাম
1 চা চামচ পোস্তদানা
1 চা চামচ আদা রসুন বাটা
রেজালা মশলার উপকরণ
1/6 টুকরো জায়ফল
1/6 জয়িত্রী
1 টুকরো দারচিনি
2 টো লবঙ্গ
1/2 চা চামচ গোটা ধনে
1 টা শুকনো লঙ্কা
9-10 টা সা মরিচ
1 টা বড় এলাচ
স্বাদ মত নুন
1/2 চা চামচ সামরিচ গুঁড়ো
ফোঁড়নের উপকরণ
1 টা গোটা শুকনো লঙ্কা
1 টা লবঙ্গ
1 টুকরো দারচিনি
প্রয়োজন অনুযায়ী গোলাপ জল
পরিমাণ মত ঘি

প্রণালী

প্রথমে মাটনগুলিকে ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিন এবং টক দই, আদা রসুন বাটা, নুন ও সা মরিচ গুঁড়ো মিশিয়ে মেখে ৭-৮ ঘন্টা রেখে দিন। এবার প্রেশার কুকারে ঘি গরম করে তাতে ফোড়ন দিয়ে দিন এবং সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। জল বেরিয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন, কাজুবাদাম ও পোস্ত বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিন। এরপর রেজালা মশলার উপকরণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে অর্ধেক দিয়ে দিন। ভাল করে কষিয়ে পরিমাণমতো জল দিয়ে ২ টো সিটি দিয়ে দিন। এরপর ঢাকনা খুলে গোলাপ জল ও বাকি গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিন এবং গরম গরম, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা