নিরামিষের দিন চটজলদি বানিয়ে ফেলুন মুগডাল-কচুশাকের ঘণ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটা বাঙালি পরিবারে মূলত চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক রান্না করা হয়। তবে আমাষ ছাড়ুন, নিরামিষে আসুন। কারণ একটু ছোলা দিয়েও রাঁধা করা যায় কচুশাক। কিন্তু ছোলার বদলে মুগডাল দিয়ে রাঁধলেও কচুর শাক কিন্তু বেশ লাগে। চলুন আজ জানিয়ে দিই মুগডাল-কচুশাকের ঘণ্ট রাঁধার প্রণালী।

উপকরণ:

কচুশাক ৫০০ গ্রাম
হাফ কাপ মুগডাল
৩ চামচ সরষের তেল
২ চামচ ঘি
কয়েকটা তেজপাতা
২টো গোটা শুকনো লঙ্কা
অল্প মেথি ও হলুদ
এক চামচ জিরেগুঁড়ো
এক চামচ আদাবাটা
৩ চামচ নারকেল কোরা
২-৩টি কাঁচা লঙ্কা
নুন ও আন্দাজমতো চিনি।

প্রণালী: প্রথমে আধ কাপ মুগডাল ভাল করে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে পরে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন। তবে ডালগুলো যাতে গোটা গোটা থাকে, গলে না যায়। এরপর কচুশাক ছোট ছোট কুচি করে কেটে বড়পাত্রে রেখে তা ভাল করে ধুয়ে নিন। ধোয়া হয়ে গেলে, ভাল করে জল ঝরিয়ে নিন। এবার প্রেশার কুকারে একটু ভাপিয়ে শাকগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ঘি দিয়ে তাতে ফোড়ন দিন তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি। এরপর জল ঝরিয়ে রাখা কচুশাকটি ঢেলে দিন কড়াইয়ে। এরপর খানিকটা নেড়েচেড়ে তাতে হলুদ, জিরেগুঁড়ো, আদাবাটা, কাঁচালঙ্কা, নুন, চিনি দিয়ে দিন। এবার অনেকক্ষণ ধরে মশলার সঙ্গে শাক মিশিয়ে জল শুকিয়ে নিন। এরপর মাখা মাখা হয়ে এলে, আগে থেকে সেদ্ধ করা মুগডাল এবং কুরিয়ে রাখা নারকেল দিয়ে দিন। এরপর ভাল করে নেড়েচেড়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মুগডাল দিয়ে কচুশাকের ঘন্ট।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’