কালীপুজোয় অতিথিদের চমক দিতে বানিয়ে ফেলুন পনির কালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন অনেকে রয়েছেন মাছ-মাংস-ডিমের থেকে বেশি ভালোবাসেন পনির। আর যারা নিরামিষ খান তাদের কাছে পনিরের কোনও রেসিপি থাকলে তো আর কথাই নেই। আবার পুজো-পার্বনে নিরামিষ রান্নার ক্ষেত্রে পনিরের জুরি মেলা ভার। সামনেই কালীপুজো। আর পুজো মানেই নিরামিষ খাওয়া দাওয়া। এই পুজোতে বানিয়ে ফেলতে পারেন পনির কালিয়া। ভাবছেন এতদিন মাছের কালিয়ার কথা শুনেছেন ভাবছেন পনির কালিয়া কীভাবে বানানো যায়? দেরি না করে চটপট জেনে নিন রেসিপি।

পনির: ২৫০ গ্রাম, চৌকো করে কাটা

টমেটো: ২-৩টি, পিউরি করা

নুন এবং চিনি: স্বাদমতো

আদা বাটা: ১ চা চামচ

কাঁচা লঙ্কা: ২-৩টি 

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ১/২ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ

কসূরি মেথি: ১ চা চামচ

কাজু বাদাম: ১০-১২টি (পেস্ট করা)

দুধ বা ক্রিম: ২-৩ টেবিল চামচ

তেল বা ঘি: ২-৩ টেবিল চামচ

ধনে পাতা 

পদ্ধতি

প্রথমে পনির ছোট ছোট টুকরো করে কেটে  অল্প নুন ও হলুদ মাখিয়ে নিন। তারপর সেগুলি সোনালি করে নিন। দেখবেন বেশ যেন ভাজা না হয় তাহলে চামড়ার মত খেতে লাগবে। ভাজা পনির গুলি হালকা গরম জলে সামান্য নুন দিয়ে তাতে ডুবিয়ে  রাখুন। এতে পনির নরম থাকবে। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিন।  মশলার সুগন্ধ বের হলে যোগ করুন আদা বাটা। ভালো করে সেটি কষিয়ে নিন।  আদা কষানো হলে যোগ করুন টমেটো পিউরি। সেই সঙ্গেই দিন  হলুদ, জিরে, ধনে এবং লঙ্কা গুঁড়ো। সব গুলি একসঙ্গে ভালো করে নাড়ুন। মশলা থেকে তেল ছেড়ে এলে যোগ করুন ফেটানো  টক দই ।  দই মেশানোর সময় আঁচ ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দই ফেটে না যায়। এরপর এবার কাজু বাটা মিশিয়ে অল্প জল দিয়ে মসলা কষাতে থাকুন। একে একে যোগ করুন স্বাদমত নুন এবং চিনি। গ্রেভি ফুটে গেলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিন ধীরে ধীরে যোগ করুন।  গ্রেভির সঙ্গে পনির মিশে যাওয়া পর্যন্ত নাড়াতে থাকুন। ফুটে গেলে সবশেষে চেরা কাঁচালঙ্কা, গরম মশলা এবং ঘি এবং অল্প  কসূরি মেথি দিয়ে মিশিয়ে আঁচ বন্ধ ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। উপর থেকে ছড়িয়ে দিন  ধনে পাতা। তাহলেই রেডি পনির কালিয়া।  লুচি বা পোলাওয়ের সঙ্গে পরিবেরশন করুন অতিথিদের।

E20 প্রসঙ্গে গড়কড়িকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

ভোজ জমে ক্ষীর, বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল চিকেন ডাকবাংলো

নিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি

লিলুয়ায় গোপন ডেরায় পুলিশি হানা, বাজেয়াপ্ত কোটি টাকার মদ ও বিয়ারের বোতল

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১