বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্টাইলে মটন চাপ

তাই চিন্তা নেই এবার বাড়িতেই বানিয়ে নিন মটন চাপ। আশা করি মটন খেতে সবাই মোটামুটি ভালোবাসেন। চলুন দেখে নেওয়া যাক, মটন চাপের রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা রেস্তোরাঁ গেলেই প্রথমেই খোঁজ করি, বিরিয়ানি বা কোনও চাপের আইটেম। হ্যাঁ, চিকেন এবং মটন এখন আমাদের প্রতিদিনের প্রিয় খাবার হয়ে উঠেছে। তা যদি হয়, বিরিয়ানির জন্যে সঙ্গে কী খাবার রাখবেন সেই নির্দেশনা, তাহলে তো প্রথমেই নাম উঠে চিকেন বিরিয়ানির সঙ্গে মটন চাপ বা মটনের বিরিয়ানির ক্ষেত্রে চিকেন চাপ। যদিও বিরিয়ানি একাই রাজা। এর সঙ্গে কিছু রাখার দরকার পড়ে না তবুও মটন চাপ কিংবা চিকেন চাপ আমাদের কাছে অন্যতম রসময় খাবার হয়ে উঠেছে। তবে সবসময় রেস্তোরাঁয় গিয়ে এইসব খাবার ইচ্ছে হলেও লোভ সামলাতে হয়, কারণ রেস্তোরাঁ যাওয়া মানেই সময় এবং খরচ দুটোই সাপেক্ষ। তাই চিন্তা নেই এবার বাড়িতেই বানিয়ে নিন মটন চাপ। আশা করি মটন খেতে সবাই মোটামুটি ভালোবাসেন। চলুন দেখে নেওয়া যাক, মটন চাপের রেসিপি

উপকরণ

১ কেজি খাসির মাংস
৩ চামচ জল ঝারানো টকদই
১ চামচ হলুদ গুঁড়ো নুন
১ চামচ গরম মশলা গুঁড়ো
১চামচ রসুন বাটা
১ চামচ সর্ষের তেল
১ চামচ গোলমরিচ গুঁড়ো
১ চামচ জিরে গুঁড়ো চাটমাশলা
১ চামচ লেবুর রস
১ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
১ চামচ বড় এলাচ গুঁড়ো

প্রণালী

মাংসের টুকরো ধুয়ে রাখুন। একটা পাত্রে টকদই, আদা-রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাটমশলা, নুন, লেবুর রস আর সর্ষের তেল একসঙ্গে মিশিয়ে রাখুন। এবার এই মিশ্রণ দিয়ে মাংস ম্যারিনেট করে ঢাকা দিয়ে পাঁচ ঘণ্টা ফ্রিজে রাখুন। ম্যারিনেট করা মাংস ফ্রিজ থেকে বের করে, ঘরের তাপমাত্রায় এনে ওভেন প্রি-হিট করে বেকিং ট্রে-তে মাংস রেখে মিনিট ১৫ বেক করে নিন। এরপর এপিঠ ওপিঠ করে আবারও বেক করুন মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে গেলে ওভেন থেকে বের করে পরিবেশন করুন। সঙ্গে দিতে পারেন মশলা মাখানো পেঁয়াজ আর সবুজ চাটনি।

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২