বর্ষায় বানিয়ে নিন কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া

Share:

নিজস্ব প্রতিনিধি :  বর্ষা মানেই ইলিশ। এর গন্ধেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। জলের রুপোলি শস্য বাঙালির ইলিশ। হাতে ইলিশ, পাতে ইলিশ, ভাতে ইলিশ। ঝোলে-ঝালে-অম্বলে ইলিশ বাঙালির প্রিয়। বর্ষা এলে বাঙালির পাত থেকে ইলিশ কি দূরে থাকতে পারে? বাঙালির সঙ্গে ইলিশের প্রেম আদি, অনন্তকালের। ইলিশের তেল থেকে শেষপাতে অম্বল সবকিছুতেই ইলিশ। পাতুরি, ভাপা, কালো জিরে দিয়ে পাতলা ঝোল বাঙালির প্রিয়। এখন আবার ইলিশের ভিন্ন ভিন্ন ফিউশন তৈরি হচ্ছে। সেখানে রয়েছে ইলিশের বিরিয়ানি থেকে ভিন্ন পদ। বর্ষা আসতেই মনটা ইলিশ ইলিশ করতে থাকে সকলের।

টাটকা ইলিশের দেখা পাওয়া এখন দুষ্কর। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের ঝাল, ইলিশ ভাজা। নাম শুনলেই জিভে জল আসে। বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। বাঙালির ঘরে ঘরে ইলিশের বিভিন্ন পদ বিভিন্নভাবে রান্না করা হয়। সবকটি অত্যন্ত সুস্বাদু। আজ জেনে নিন কচুপাতা দিয়ে নোনা ইলিশ। ছুটির দিন হোক বা কর্মব্যস্ত দিন, গরম ভাতের সঙ্গে জমে যাবে এটি। কীভাবে রান্না করবেন?

উপকরণ- ইলিশ মাছ কয়েক পিস, ৫-৬টা দুধ মান কচুপাতা, ২টো পেঁয়াজ কুচি, ৫টা রসুন কুচি, ২-৩টে কাঁচা লঙ্কাকুচি, ২ টেবিল চামচ সর্ষেরতেল, ১ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ জিরেগুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কারগুঁড়ো, স্বাদমতো নুন।

প্রণালী- প্রথমে মান কচুপাতাগুলোকে ভাল করে ধুয়ে নিতে হবে। সেগুলোকে জল ঝরিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে ভাল করে ধুয়ে নিতে হবে। তারমধ্যে নুন, হলুদ, তেল, পেয়াজ-রসুন-লঙ্কু কুচি, জিরে-লঙ্কাগুড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। মাছটিকে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে কচু পাতায় মাছটি মুড়িয়ে নিতে হবে। এবার কড়া. সর্ষের তেল গরম করে ইলিশমাছ মোড়া কচু পাতাগুলো ভাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর