নিরামিষের দিনে মুগডাল দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি

নিরামিষের মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এই রেসিপি। আবার দেবে মিষ্টির সুখও। জেনে নিন রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষ পদের মধ্যে চটজলদি বানিয়ে ফেলতে পারেন মুগডালের বরফি। যা স্বাদে এবং গুনে অনন্য। নিরামিষের মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এই রেসিপি। আবার দেবে মিষ্টির সুখও। জেনে নিন রেসিপি।

উপকরণ

সোনামুগ ডাল (২৫০ গ্রাম, ভেজে গুঁড়িয়ে নেওয়া)
ছোট এলাচ (৭-৮ টা)
চিনি (১ কাপ)
ছানা (২৫০ গ্রাম)
চিনি গুঁড়ো (২ চামচ)
নারকেল কোরা (১০০ গ্রাম)
ঘি (৩ চামচ)
নুন (১ চিমটে)
গোলমরিচ (১ চিমটে)
ছাতু (১-২ চামচ)
আমন্ড কুচি (সাজাবার জন্য)

প্রণালী

প্রথমে সিরা তৈরি করে রাখতে হবে। তার জন্য ১ কাপ চিনির সঙ্গে ১ কাপ জল, লেবুর স্লাইস ও তেজপাতা দিয়ে ফুটিয়ে নিন। এবার বরফি তৈরির জন্য ননস্টিক কড়াইতে ঘি, এলাচ দিয়ে নেড়েচেড়ে নিন। গন্ধ বেরোতে শুরু করলে মুগ ডাল গুঁড়ো ঘি-তে নেড়েচেড়ে একে একে ওর মধ্যে দিন ছানা, নারকেল কোরা, নুন ও গোলমরিচ। নাড়তে থাকুন। এবার ২ চামচ চিনি গুঁড়ো দিয়ে আরও একটু নেড়েচেড়ে ছাতু দিয়ে আবারও নাড়তে হবে। পুরোটা টাইট হয়ে আসলে একটা থালায় ঢেলে নিন। বরফির আকারে কেটে সাদা তেল বা ঘি গরম করে ভেজে তুলে রাখুন। ওপর দিয়ে তৈরি সিরা ছড়িয়ে দিলেই রেডি মুগ ডালের বরফি।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে