পুজোর দিনে বাড়িতে গরম গরম লুচির সঙ্গে এই পদটি বানিয়ে নিন..

অষ্টমীর দিন বা নবমীর দিনে গরম গরম লুচির সঙ্গে বানাতে পারেন, দুধ মেথির আলুর দম। কী ভাবে বানাবেন, চটজলদি জেনে নিন!

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পুজো, অনেকের বাড়িতে দুর্গাপুজোর রীতি আছে। এছাড়া বাড়িতে পুজো না হলেও পুজোর দিনে বাড়িতেও কিছু ভোগের মতো রান্না ট্রাই করতেই পারেন। অষ্টমীর দিন বা নবমীর দিনে গরম গরম লুচির সঙ্গে বানাতে পারেন, দুধ মেথির আলুর দম। কী ভাবে বানাবেন, চটজলদি জেনে নিন!

উপকরণ

ছোটো আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করা
টমেটো পিউরি
আদা বাটা
কসৌরি মেথি
কাঁচালঙ্কা
গোটা মেথি
হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, দুধ, সর্ষের তেল, ভাজা মশলা (ধনে-জিরে-শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা)
কাজু-চারমগজ বাটা।

প্রণালী

প্রথমে কড়াইতে তেল গরম করে আলু ভেজে তুলে নিন। এরপর ওই কড়াইয়েই আবার তেল দিয়ে চেরা কাঁচালঙ্কা ও গোটা মেথি ফোঁড়ন দিয়ে তাতে নুন, চিনি, টমেটো পিউরি মেশান। কিছুক্ষণ কষিয়ে তাতে কসৌরি মেথি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু-চারমগজ বাটা দিয়ে আবার কষান। তেল ছেড়ে বেরোলে আলু দিয়ে নাড়ুন। এবার দুধ দিয়ে ফোটান। গ্রেভি মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন। নামাবার সময় ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’