বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

Share:

নিজস্ব প্রতিনিধি: একই রান্না, একই মশলার স্বাদ রোজকার পাতে একঘেয়েমি আনতেই পারে। অথচ রেস্তোরাঁর সাধারণ একটি তরকারি বা চিকেনের স্বাদেই যেন থাকে আলাদা এক জাদু। অনেকেরই প্রশ্ন, বাড়ির রান্নায় সেই স্বাদ আসে না কেন? আসলে রান্নার স্বাদ বদলে দিতে পারে একটি বিশেষ মশলার মিশ্রণ। দোকান থেকে কিনে আনারও প্রয়োজন নেই, রান্নাঘরে থাকা কয়েকটি পরিচিত উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই ‘সিক্রেট মশলা’। মাছ, মাংস কিংবা সাধারণ তরকারি, অল্প পরিমাণে এই মশলা যোগ করলেই বদলে যেতে পারে চেনা পদের স্বাদ।   

উপকরণ:

২ চামচ গোটা জিরে 

২ চামচ গোটা ধনে

সামান্য মেথি দানা 

২ চামচ মৌরি

১ চামচ সর্ষে

২ চামচ পোস্ত 

৮ ছোট এলাচ

১০ থেকে ১২টা লবঙ্গ 

১টি দারুচিনি

বেশ কয়েকটা গোলমরিচ

একটা স্টারআনিচ 

জয়ত্রী

কয়েকটা শুকনো লঙ্কা

২টো তেজপাতা 

কনফ্লাওয়ার

বেশ কয়েকটা কারি পাতা 

পদ্ধতি

প্রথমে মশলাগুলি শুকনো খোলায় ভেজে নিন। খুব বেশি ভাজবেন না তাতে তেঁতো হয়ে যেতে পারে। তাই হালকা করে ভাজুন। ঠান্ডা হলে মিক্সারে গুঁড়ো করে নিন। আর মশলা গুঁড়ো করার সময় তাতে নুন আর জয়ত্রী মেশাবেন। সব শেষে একটু কনফ্লাওয়ার  দিন এতে অনেকদিন পর্যন্ত মশলা থাকবে।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে