বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে পিছিয়ে পড়েও জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই সাফল্যে ভারতেও বয়ে গিয়েছে আনন্দের বন্যা। সেই আনন্দে মিষ্টি মুখ করতে চান? বাড়িতে বানান ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো। ব্রিগাদেইরোর উৎপত্তি ব্রাজিলে ১৯৪০-এর দশকে। শোনা যায়, এটি ব্রাজিলের রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তা  এডুরাডো গোমসের  নির্বাচনী প্রচারের সময় জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় তাঁর সমর্থকেরা এই মিষ্টি তৈরি করে বিক্রি করতেন।  সেখান থেকেই মিষ্টির নাম হয় ব্রিগাদেইরো (Brigadeiro) । জেনে নিন রেসিপি-  

উপকরণ 

কনডেন্সড মিল্ক ১ ক্যান (প্রায় ৩৯৫ গ্রাম)
মাখন ১ টেবিল চামচ
কোরানো নারকেল ১ কাপ (শুকনা বা তাজা)
ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ  
 আধ কাপ কোরানো নারকেল
পদ্ধতি 
প্রথমে গ্যাস জ্বালিয়ে একটি ননস্টিক প্যান বসান। তাতে কনডেন্সড মিল্ক, মাখন ও কোরানো নারকেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার মাঝারি আঁচে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকুন। প্রায় ১০-১৫ মিনিট একই ভাবে নাড়াচাড়া করুন। মিশ্রণটি ঘন হয়ে প্যানের তলা থেকে আলাদা হতে শুরু করলে সেটি নামিয়ে তাতে মেশান ভ্যানিলা এসেন্স। এবার একটি প্লেটে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। তারপর হাতে সামান্য মাখন বা ঘি লাগিয়ে ছোট ছোট গোল বল তৈরি করুন। তারপর প্রতিটি বল কোরানো নারকেলের মধ্যে গড়িয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ব্রিগাদেইরো।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের