এই মুহূর্তে

দোল পূর্ণিমায় নিরামিষ পদে রাখুন ভিন্ন স্বাদের নিমোনা কাবাব

নিজস্ব প্রতিনিধি: দোল পূর্ণিমায় এমন অনেকে রয়েছেন যারা রান্না ঘরে আমিষ অর্থাৎ মাছ-মাংস-ডিম ঢোকান না। কিন্তু বিশেষ এই দিনে বিশেষ কিছু রান্না না হলে কি ভাল লাগে। কিন্তু পনির খেতেও ইচ্ছা নেই । আবার হাতে সময়ও খুব কম কারণ রং খেলাতেই সময় যাবে। তাই অল্প সময়ে বানিয়ে ফেলুন একেবারে নিরামিষ  নিমোনা কাবাব। কীভাবে বানাবেন রইল রেসিপি- 

 উপকরণ 

দেড় কাপ মটরশুঁটি

একটা সিদ্ধ আলু

এক টেবিলচামচ জিরে

এক চা-চামচ হিং

দুটো কাঁচা লঙ্কা

এক চা-চামচ আদাবাটা

দুই টেবিলচামচ ব্রেডক্রাম্ব বা বেসন

আধ চা-চামচ গরম মশলা

টাটকা ধনেপাতা

পদ্ধতি 

প্রথমে  মটরশুঁটি মিক্সিতে ব্লেন্ড করে নিন। খেলায় রাখবেন যেন পেস্টটা হালকা দানা-ভাব থাকে। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে, তাতে দিন জিরে ও হিং ফোড়ন দিয়ে মটরশুঁটি বাটা ঢেলে স্প্যাচুলা নাড়তে থাকুন। তারপর কাঁচা গন্ধ চলে গেলে নামিয়ে  অল্প ঠান্ডা করে  সিদ্ধ আলু, আদাবাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, ব্রেডক্রাম্ব/বেসন, গরম মশলা মেশান। তারপর হাতের মধ্যে নিয়ে কাবারের আকৃতিতে গড়ে নিন। নরম হলে  ব্রেডক্রাম্বের পরিমাণ বাড়ান। তারপর তেল গরম করে মাঝারি আঁচে সেঁকে নিলেই তৈরি কাবাব।  পুদিনা অথবা তেঁতুলের চাটনির সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! জেনে নিন আসল আফগানি চিকেনের সহজ রেসিপি

বাড়িতেই বানিয়ে নিন বিহারের জনপ্রিয় চম্পারণ মাটন, জেনে নিন সহজ রেসিপি

দোলে দেদার ভুরিভোজে পেটের অবস্থা খারাপ? রান্না করুন পাঙ্গাস মাছের পাতলা ঝোল

দোলে বাড়িতে বানান লেমন গার্লিক গ্ৰীলড চিকেন উইথ ভেজিটেবলস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ