এবার ভেটকি দিয়ে বানান ভেটকি তাওয়া ফ্রাই

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কম। তাই মাছ নিয়ে বাঙালি রান্নায় নানারকম গবেষণা চলেই। কালিয়া কিংবা পাতুরি, কিংবা ফিশ ফ্রাই— বহু রূপেই ভেটকি ধরা দেয় বাঙালির পাতে। তবে এগুলো তো অনেক খেলেন, এবার ভিন্ন স্বাদের ভেটকি খান! তাইতো এবার খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ভেটকি তাওয়া ফ্রাই! রইল প্রণালী।

উপকরণ: ৬ টি ভেটকি মাছের ফিলে, ১ কাপ ধনেপাতা, ১ টেবল চামচ লেবুর রস, আধ টেবল চামচ আদা, রসুন বাটা, ১টা কাঁচা লঙ্কা, আধ কাপ ঘন দই, ২ টেবল চামচ মাখন, ১ চামচ তেল, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, ১ কাপ ময়দা।

প্রণালী: লেবুর রস, আদা, রসুন বাটা ও নুন দিয়ে মোটা করে কাটা ভেটকির ফিলেগুলি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রেখে দিন। এরপর কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তার মধ্যে জল ঝরানো টক দই, তেল ও গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ফের ভাল করে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এ বার মাছ ময়দায় উল্টে পাল্টে নিয়ে নন-স্টিক পাত্রে মাখন গরম করুন। এরপর মাছ দিয়ে উল্টে-পাল্টে মাছের দু’পাশ কড়া করে ভেজে নিয়ে স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট