এই মুহূর্তে

দোলে দেদার ভুরিভোজে পেটের অবস্থা খারাপ? রান্না করুন পাঙ্গাস মাছের পাতলা ঝোল

নিজস্ব প্রতিনিধি: রংয়ের উৎসবে মেতে ওঠার পাশাপাশি দেদারে হয়েছে ভুরিভোজ। সেই সঙ্গেই রাতভোর বেশিভাগ মানুষই ডুবে ছিলেন রঙিন জলে। খাবার অনিয়মে পেট গড়বড় হওয়াটাই স্বাভাবিক। তাই এবার একটু হালকা-পাতলা খাবার খাওয়া প্রয়োজন। তাই বানিয়ে ফেলতে পারেন পাঙ্গাস মাছের ঝোল। কীভাবে বানাবেন রইল উপায়।

পাঙ্গাস মাছ – ২৫০ গ্রাম

আলু – ২টি (চৌকো কাটা)

পটল – ৪-৫টি (চিরে নেওয়া)

পেঁয়াজ – ২টি (কুচি করা)

আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

টমেটো – ১টি (কুচি করা)

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

মরিচ গুঁড়ো – ১ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

লবণ – স্বাদমতো

তেল – ৩-৪ টেবিল চামচ

কাঁচা মরিচ – ২-৩টি

ধনে পাতা – পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে মাছটি ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। কড়াইতে তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে নিন। তারপর  ওই  তেলে আলু ও পটল হালকা ভেজে  নিন।  এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভাজুন। তারপর  আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে  টমেটো কুচি, লবণ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও অল্প জল দিয়ে কষান।  মসলা থেকে তেল  ছেড়ে এলে ভাজা আলু ও পটল দিয়ে ২-৩ মিনিট নাড়ুন। এবার ভাজা মাছ মশলার মধ্যে দিয়ে মিশিয়ে দিন। ১ কাপ গরম জল ঢেলে ঢেকে দিন এবং ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। শেষ মুহূর্তে কাঁচা লঙ্কা ও ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়ি মালাই বিরিয়ানি খেয়েছেন কখনও? রইল রন্ধন প্রণালী

সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে রাখুন ডিমের এই ইন্দো-চাইনিজ পদ

বাসি রুটি না ফেলে সকালের জলখাবারে অল্প সময়ে বানান সুস্বাদু আপ্পে রুটি, জানুন রেসিপি

গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন কিমার পুরভরা টম্যাটো, জেনে নিন সহজ রেসিপি

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ