জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পটোলের সঙ্গে চিংড়ির জুটি বাঙালির রান্নাঘরে নতুন নয়। তবে একই উপকরণে একটু অন্য রকম স্বাদ আনতে চাইলে বানিয়ে দেখতে পারেন পটোল চিংড়ির দোরমা। নরম পটোলের ভিতরে মশলাদার চিংড়ির পুর, তার সঙ্গে সর্ষে-নারকেলের হালকা ঝাঁজ, সব মিলিয়ে পদটি হয়ে উঠতে পারে দুপুরের ভোজের অন্যতম আকর্ষণ। অতিথি এলে কিংবা ছুটির দিনে সাধারণ পটোলের তরকারির বদলে এই পদ রান্না করলে পাতে বাড়তি প্রশংসা জুটবেই। গরম ভাত, ডাল আর পটোল চিংড়ির দোরমা, বাঙালি ঘরানার এই আয়োজন জমিয়ে দিতে খুব বেশি উপকরণও লাগে না।

উপকরণ 

পটোল- ৮-১০টি

মাঝারি আকারের চিংড়ি-২০০ গ্রাম

নারকেল কোরা-৩ টেবিল চামচ

সর্ষে বাটা-১ টেবিল চামচ

পোস্ত বাটা-১ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা-১ চা চামচ

পেঁয়াজ কুচি -১টি

আদা বাটা-১ চা চামচ

হলুদ গুঁড়ো -½ চা চামচ

লঙ্কা গুঁড়ো -½ চা চামচ

জিরে গুঁড়ো- ½ চা চামচ

নুন -স্বাদমতো

চিনি- ½ চা চামচ

সর্ষের তেল -প্রয়োজনমতো

গোটা জিরে -½ চা চামচ

কাঁচালঙ্কা-২-৩টি

আরও পড়ুনঃ উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

কী ভাবে বানাবেন?

প্রথমে পটোলের খোসা হালকা করে তুলে ফেলুন। দু’দিকের মুখ কেটে ভিতরের বীজের অংশ সাবধানে বের করে নিন। পটোলগুলি নুন ও হলুদ মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন। এবার চিংড়ি পরিষ্কার করে নুন-হলুদ মাখিয়ে অল্প সর্ষের তেলে হালকা ভেজে তুলে রাখুন। ঠান্ডা হলে চিংড়ি কুচিয়ে নিন। কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা এবং কাঁচালঙ্কা দিয়ে ভাজুন। এর পর নারকেল কোরা, পোস্ত বাটা, সামান্য সর্ষে বাটা, হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। কুচোনো চিংড়ি, নুন ও সামান্য চিনি দিয়ে মিশিয়ে পুর তৈরি করুন। পটোলের ভিতরে এই চিংড়ির পুর সাবধানে ভরে দিন। প্রয়োজনে দু’দিকে সামান্য ময়দা লাগিয়ে মুখ বন্ধ করে নিতে পারেন।

কড়াইয়ে সর্ষের তেল গরম করে পটোলগুলি ধীরে ধীরে চার দিক থেকে ভেজে নিন। এবার একই কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে সামান্য সর্ষে বাটা, হলুদ ও জল দিয়ে পাতলা ঝোল তৈরি করুন। ফুটে উঠলে ভাজা পটোলগুলি দিয়ে ঢেকে কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে কাঁচালঙ্কা ও সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটোল চিংড়ির দোরমা। এক কামড়ে পটোলের নরম স্বাদ আর চিংড়ির মশলাদার পুর, দুয়ের মেলবন্ধনেই জমে উঠবে বাঙালি দুপুরের খাওয়া।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ