হঠাৎ অতিথির আগমন? ঝামেলা ছাড়া চটজলদি বিস্কুট দিয়ে বানান তন্দুরি পনির বাইটস

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে তাঁদের কীভাবে আপ্যায়ণ করা হবে তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। চটজলদি কি খেতে দেওয়া যাবে তা নিয়ে বেশ চিন্তায় পড়তে হয়। এমনও অনেক সময় হয় যে বাড়িতে থাকে সামান্য কিছু উপকরণ। তাই ভাবতে  ভাবতেই সময় চলে যায়। যদি এমন ঘটনা ঘটে আর বাড়িতে থাকে পনির আর বিস্কুট তাহলে চিন্তার কারণ নেই। চটজলদি বানিয়ে ফেলুন তন্দুরি পনির বাইটস। খেতে হয় দুর্দান্ত আর সময়ও লাগে কম। জেনে নিন রেসিপি-  

উপকরণ 

মুচমুচে বিস্কুট  ১০-১২টি

পনির – ১৫০ গ্রাম

ক্যাপসিকাম, পিঁয়াজ, – ১টি

টক দই – ২ টেবিলচামচ

তন্দুরি মশলা – ১ চা-চামচ

লাল লঙ্কার গুঁড়ো – অর্ধেক চা-চামচ

আদা-রসুন বাটা – ১ চা-চামচ

লেবুর রস – ১ চা-চামচ

নুন 

তেল

পদ্ধতি

আগে পনির, ক্যাপসিকাম ও পিঁয়াজ ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি বাটিতে দই, তন্দুরি মশলা, লাল লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা, লেবুর রস ও নুন মিশিয়ে নিন। তাতে পনির ও কেটে রাখা সবজি দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর প্যানে সামান্য তেল গরম করে মেরিনেট করা পনির ও সবজি কয়েক মিনিট রোস্ট করে নিন।  পনিরের গায়ে হালকা পোড়া ভাব এলে নামিয়ে নিন। তারপর প্রতিটি বিস্কুটের উপর কিছুটা করে মিশ্রণ দিয়ে পরিবেশন করুন। যদি মনে হয় তাহলে ধনেপাতা বা সামান্য চাট মশলা ছড়িয়ে দিতে পারেন। 

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার