Rath Yatra 2024: রথের জিলিপি পাবেন ঘরে বসেই! জেনে নিন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি : জিলিপি ভালবাসে না এমন মানুষ পাওয়ায় দুষ্কর। শুরু হয়েছে রথের মেলা। আর মেলায় সেই উপলক্ষ্যে থরে থরে সাজানো রয়েছে রকমারী সব খাবার। তবে সব খাবারের মধ্যে জিলিপি দেখে জিভে জল আসে না এমনটা হয় নাকি ? কিন্তু খেতে গিয়ে দেখলেন দোকানে লম্বা লাইন। তাই আর মন খারাপ না করে বাড়িতেই বানিয়ে ফেলুন মনের মত জিলিপি। বাইরের খাবার খাওয়া যাদের বারণ আছে তারা অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি। অথবা যাদের ডায়াবেটিক আছে তাঁরাও চিনির পরিমাণ কমিয়ে দিয়ে উপভোগ করতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন কড়া জিলিপি।

উপকরণ : ১কাপ ময়দা , সামান্য টকদই, সামান্য বেকিং পাউডার, জাফরান সামান্য, চিনি(যারা মিষ্টি খেতে পারবেন না তাঁরা চিনির পরিমাণ কম দিতে পারেন)জল, এলাচ ও দুধ।

প্রণালী : প্রথমে ময়দা আর বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবার তাতে টকদই মিশিয়ে পরিমাণমতো জল মিশিয়ে নিন। খুব ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তবে হ্যাঁ, মিশ্রণটা যেন স্মুথ হয়। বেশি পাতলাও যেন না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে।

এবার ওই মিশ্রণের মধ্যে রং ভাল আসার জন্য সামান্য পরিমাণে জাফরান মিশিয়ে দিন। কড়াইতে দেড় কাপ চিনি আর এক কাপ জল দিয়ে চিনির একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে চট করে। চিনি ফুটে উঠলে ৬ চামচ দুধ দিন।

এবার জিলিপির মিশ্রণটা একটা পাইপিং ব্যাগে ভরে ফেলুন। গ্যাস অন করে তেল গরম করতে বসিয়ে দিন।মনে রাখা প্রয়োজন জিলাপি কিন্তু সবসময় মাঝারি আঁচে ভাজতে হয়। তেল গরম হলে সুন্দর করে আড়াই প্যাঁচের জিলাপি ছেড়ে দিন। ব্যাস রেডি শখের জিলিপি। গরমাগরম মুখে তুলুন।

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর