কীভাবে বানাবেন গোটা সেদ্ধ? জেনে নিন

সরস্বতী পূজার পরের দিন এপার বাংলার মানুষদের বাড়িতে গোটা সিদ্ধ খাওয়ার রীতি প্রচলিত।যদি খেতে চান গোটা সেদ্ধ তাহলে এক নজরে দেখে নিন গোটা সেদ্ধর রেসিপি-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সরস্বতী পূজার পরের দিন এপার বাংলার মানুষদের বাড়িতে গোটা সিদ্ধ খাওয়ার রীতি প্রচলিত। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকমের খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে তাল মিলিয়ে রয়েছে এমন এক এক পদ খাওয়ার রীতি যা একেবারেই ত্যাগ করা যায় না। পারলে নিয়ম মানার পরে অন্য কোনোদিন তা আমরা আরো একবার বানিয়ে খাই। তেমনি এক খাবার হল গোটা সেদ্ধ। এপার বাংলার গৃহস্থের বাড়িতে এই খাবার খাওয়ার রীতি থাকলেও পূর্ববঙ্গের অনেকেই কিন্তু গোটা সেদ্ধ খেতে বেশ পছন্দ করেন। যদি তা খেতে চান গোটা সেদ্ধ তাহলে এক নজরে দেখে নিন গোটা সেদ্ধর রেসিপি-

উপকরণঃ 

আলু- ২৫০

রাঙা আলু- ২০০ গ্রাম 

সিম- ১৫০ গ্রাম

বেগুন– ১ থেকে ২ টি

কড়াইশুঁটি- ২০০ গ্রাম

শিষ পালংঃ আধ আঁটি

সর্ষের তেলঃ প্রয়োজনমত

আদাবাটা- ২ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো-১চামচ

হলুদ গুঁড়ো- ১চামচ

পাঁচ ফোড়ন- ১ চা চামচ

শুকনো লঙ্কাঃ ২-৩টি

চিনি- স্বাদ অনুযায়ী

জিরে- ১ চা চামচ

প্রণালীঃ প্রথমে সবজি ভালো করে ধুয়ে নিন। তবে কাটবেন না বা খোসা ছাড়াবেন না। এবার একটি পাত্রে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে তাতে একে একে সব সবজি দিয়ে নেড়ে নিন। কিছুক্ষণ পর ১ চামচ আদা বাটা যোগ করে অল্প নেড়ে নিন। এরপর এতে শিষ পালং শাক দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে নুন, হলুদ, দিয়ে পরিমাণ মত জল দিয়ে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে জল শুকিয়ে এলে তাতে পরিমাণমত চিনি, লবঙ্গ গুঁড়ো যোগ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার অন্য একটি পাত্রে সামান্য সর্ষের তেল, পাঁচফোড়ন ও আদা বাটা দিয়ে ফোড়ন বানিয়ে নিয়ে তাতে সিদ্ধ করে রাখা সবজি বানানো ফোড়নে যোগ করে দিন। ভালোভাবে মিশিয়ে দিলে তৈরি আপনার গোটা সিদ্ধ। 

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক