উইকএন্ড জমে যাক ‘হানি লাইম গ্রিলড ফিশ’ এ

বাঙালি পঞ্চব্যাঞ্জনের বদলে নতুন ধরণের কিছু অতিথিকে খাওয়াতে চান কিংবা সন্ধ্যায় চায়ের সাথে জমিয়ে দিতে চান 'টা' তাহলে জেনে নিন এই রেসিপি 'হানি লাইম গ্রিলড ফিশ'।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহ শেষের মুখে। আর সপ্তাহের শেষে শনি ও রবিবার একত আলাদা ধরণের কিছু রান্না করতেই মন চায়। ছুটির দিনে বাড়িতে অতিথি এলে শুরু হয় ঝালে-ঝোলে-অম্বলে অতিথি আপ্যায়ণের পালা। তবে যদি বাঙালি পঞ্চব্যাঞ্জনের বদলে নতুন ধরণের কিছু অতিথিকে খাওয়াতে চান কিংবা সন্ধ্যায় চায়ের সাথে জমিয়ে দিতে চান ‘টা’ তাহলে জেনে নিন এই রেসিপি ‘হানি লাইম গ্রিলড ফিশ’।  

উপকরণঃ

ভিটকির ফিলেঃ ৬-৭ টুকরো

অলিভ অয়েল- প্রয়োজনমত

মধু- ২ চা চামচ

নুন- স্বাদমত

গোলমরিচ- ১/২ চা চামচ

ভিনিগার- ৫ চা চামচ

সবজি সিদ্ধ- পছন্দমত

চিজ- ১ টুকরো

প্রণালীঃ মাছের ফিলেগুলি প্রথমে নুন, লেবু, মধু, ভিনিগার ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ১৫ মিনিট রেখে দিন। তারপর ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় রাখার পর পাত্রে অলিভ অয়েল গরম করে নিয়ে তাতে ফিলেগুলি ভেজে নিন। এরপর ভাজা মাছগুলি গ্রিলড প্যানে রেখে তাঁর উপর দিয়ে চিজ ছড়িয়ে কিছুক্ষণ গ্রিল করে নিয়ে ব্রেড ও পছন্দমত সবজি সিদ্ধ দিয়ে পরিবেশন করুন ‘হানি লাইম গ্রিলড ফিশ’।  

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২