চাল ছাড়া খিচুড়ি! কীভাবে বানাবেন জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি মানেই খিচুড়ি আর তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা। যেভাবে যখন-তখন বৃষ্টি নামছে তাতে খিচুড়ি খাওয়ার জন্য ইচ্ছা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে যদি চিরাচরিত চাল ডাল ছাড়া অন্যভাবে খিচুড়ি বানানো যায় তাহলে মন্দ হয় না। অসময়ে বানিয়ে ফেলুন চাল ছাড়া খিচুড়ি। জেনে নিন রেসিপি।

উপকরণ

সাবু ১ কাপ
মসুর ডাল ১ কাপ
হাঁসের ডিম ২ টো
মাঝারি পেঁয়াজ ২ টো
রসুন ৪ কোয়া
দারুচিনি ১১/২ ইঞ্চি
ছোট এলাচ ৫ টা
লবঙ্গ ৫ টা
সাদা জিরে গুঁড়ো ১/২ চা চামচ
ধনে গুঁড়ো ১/২ চা চামচ
তেজপাতা ৫ টা
গোটা শুকনো লঙ্কা ২ টো
গোলমরিচ গুঁড়ো গোটা তিনেক
নুন ও চিনি স্বাদমতো
গরম মশলার গুঁড়ো ১/২ চা চামচের একটু কম
আদা বাটা ১ ইঞ্চি
ঘি ১/২ কাপ
কিশমিশ ১ টেবিল চামচ

পদ্ধতি

সাবু, ডাল জলে ধুয়ে জল ঝরিয়ে কাপড়ের ওপর রেখে একটু শুকিয়ে নিন। তারপর দুটো ডিম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আদা বাটা, গরম মশলা গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন। এবার সাবু ও ডালের সঙ্গে ডিম মিশিয়ে ভাল করে মাখুন। ১৫ মিনিট রেখে দিন। এবার কড়াইতে ঘি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তুলে নিন। ওই ঘিয়ে গরম মশলা, তেজপাতা, রসুন, কিশমিশ, সাবু-ডাল দিয়ে মাঝারি আঁচে ভাল করে ভেজে নিন। এবার ৮ কাপ জল দিন। তারপর নুন, স্বাদমতো মিষ্টি, টুকরো আলু দিয়ে দিন।  ফুটে উঠলে ভাল করে নেড়ে আঁচ কমিয়ে ঢাকা দিতে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন। খিচুড়ি ফোটার সময়  শুকনো লঙ্কা দিন। সাবু-ডাল সেদ্ধ হলে পেঁয়াজ ভাজা খিচুড়িতে মিশিয়ে  সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন। 

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে