কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  সকালের ব্যস্ততা শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে। ঘুম থেকে উঠেই অফিস যাওয়ার তাড়া, তার মধ্যে আবার রান্না করে ব্রেকফাস্ট তৈরি করা অনেকের কাছেই বেশ ঝামেলার। ফলে অনেকেই চা বা কফি খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েন, কেউ আবার একেবারেই কিছু খান না। তবে প্রতিদিন না খেয়ে থাকা স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়। তাই বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু ও পেটভরা খাবার। এমনকি আগের দিনের বেঁচে যাওয়া ডালও কাজে লাগাতে পারেন। গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই, শুধু স্যান্ডউইচ মেকার থাকলেই তৈরি হয়ে যাবে ডালের স্যান্ডউইচ। এই রেসিপি চিকেন বা ডিমের স্যান্ডউইচকেও হার মানাবে। 

উপকরণ

আধ কাপ পেঁয়াজ (মিহি করে কাটা)

আধ কাপ টমেটোকুচি

আধ কাপ শসাকুচি

আধ কাপ গ্রেট করা চিজ

আধ টেবিলচামচ চিলি ফ্লেক্স

১ চা-চামচ অরিগ্যানো

১ টেবিলচামচ মাখন

ঘন  ডাল সিদ্ধ  

 ৪ টুকরো পাউরুটি

পদ্ধতি

প্রথমে এক টুকরো পাউরুটি ভাল করে দুই পিঠ সেঁকে নিন। তার উপর ঘন ডাল মাখিয়ে দিন। এবার তার উপর পেঁয়াজ, টমেটো এবং শসাকুচি দিয়ে দিন। তারপর  গ্রেট করা রাখা চিজ,  অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স উপরে ছড়িয়ে দিন। এবার অন্য দিকে আর একটি পাউরুটিতে মাখন মাখিয়ে অন্য টুকরোর উপরে রাখুন। তারপর সেটি স্যান্ডউইচ মেকারে দিয়ে কিছুক্ষণ সেঁকে নিন।  মাত্র কয়েক মিনিটেই রেডি  গরম গরম ডালের স্যান্ডউইচ। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ