গরমে হজমের সমস্যা থেকে মুক্তি দেবে এই দুই পানীয়

Share:

নিজস্ব প্রতিনিধি :  কাঠফাটা গরমে বাইরে বেরোনোয় দায়। ঘরে থাকাও যেন দুষ্কর হয়ে উঠছে। আর খাবার খেলেই ব্যস হজমের সমস্যা। ভারী কিছু খাওয়াই দায় অথচ না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে। এখন প্রশ্ন তবে কী গরমে খাওয়াই ছেড়ে দিত হবে ? এমতবস্থায় অনেকে বেছে নেন ঠান্ডা পানীয়কে, যা মোটেও নিরাপদ নয়। তবে এমন কিছু পানীয় আছে যা খেলে দূর হবে এই সমস্যা। জেনে নিন বানাবেন কীভাবে।

স্পাইসি লেমোনেড : এটি ঘরে বসে সহজেই বানানো যায়।

উপকরণ : তিন কাপ জল, একমুঠো পুদিনাপাতা, ধনেপাতা কিছুটা , সমান্য আদা, জিরে, মৌরি,  ২ টি লেবুর রস, লবণ, গোলমরিচের গুঁড়ো

প্রণালি : প্রথমে পুদিনা ও ধনেপাতা ধুয়ে কুচি ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর আদার খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এবার ব্লেন্ডারে আদাকুচি, পুদিনা ও ধনেপাতাকুচি, জিরা, মৌরি দিয়ে পেস্ট করে নিন। একটি বড় পাত্রে লেবুর রস নিয়ে তাতে মসলার পেস্ট ও জল দিয়ে দিতে হবে। চামচ দিয়ে নাড়তে থাকুন।

লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়ে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে গ্লাসে পরিবেশন করুন লেমোনেড। এটি বরফ দিয়েও পরিবেশন করতে পারেন।

শশার সরবত : উপকরণ : ২ টি শসা , ১টি লেবু, জল ২০০ মিলি,  চিনি , ১ টেবিল চামচ আদা

প্রণালি : শসা ধুয়ে কেটে নিতে হবে। লেবুর খোসা কেটে নিন সাবধানে। ব্লেন্ডারে জল, শসা, লেবু, আদা ও চিনি দিয়ে ব্লেন্ড করুন। তাতে লেবুর রস ও মিশিয়ে নিন। এবার ছেঁকে ফ্রিজে রেখে দিন। ব্যস রেডি শসার সরবত।

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে