এই মুহূর্তে

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

নিজস্ব প্রতিনিধিঃ শীত মানেই মিঠে রোদে বসে হরেক রকমের পিঠে। এই সময়ের অপেক্ষায় থাকে অনেকেই। আগে সন্ধ্যা হলেই বাড়িতে বসত পিঠে বানানোর আসর। দিদা-ঠাকুমারা তাঁদের হাতের ছোঁয়ায় গড়ে তুলতেন নানা ধরনের পিঠে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই হারিয়ে গিয়েছে। পিঠে বানানো মত সময় এখন কারও হাতে নেই। ভরসা সেই দোকান। বর্তমানে মিষ্টির দোকানেই চড়া দামে বিক্রি হয় নানা, ভাপা পিঠে, পাটি সাপটা থেকে দুধ পুলি, মালপোয়া। তবে এগুলি বানানো খুব একটা কঠিন নয়। যদি ইচ্ছা হয় বাড়িতেই কম সময়ে বানিয়ে ফেলতে পারেন ভাপা পিঠে। কীভাবে বানাবেন রইল উপায়।

উপকরণ

চালের গুঁড়ো ৫০০ গ্রাম

লবণ আধা চা-চামচ

গরম  জল

নারকেল  কোরানো ১ কাপ

পাটালি গুড়  আধা কাপ

এলাচ গুঁড়ো

পদ্ধতি  

প্রথমে একটি পাত্রে চালের গুঁড়ো আর সামান্য  নুন মেশান। তারপর হালকা গরম জল অল্প অল্প করে ছেটান। বেশি জল দেবেন না। জল এমন করে মেশাবেন যেন চাল গুঁড়ো ভেজা ভেজা হয় এবং মুঠো করে ধরলে যেন জমাট বাঁধে। এবার কোরানো নারকেল গরম প্যানে হালকা নেড়ে জল শুকিয়ে নিন। তারপর  গুড় যোগ করুন। ভালো করে মেশা পর্যন্ত অপেক্ষা করুন।  তারপর এলাচগুঁড়া দিয়ে নামিয়ে নিন।

 এবার একটি পাতলা কাপড় ভিজিয়ে নিংড়ে রাখুন। ভেজা  কাপড়ের মধ্যে একটা ছোট বাটি রেখে তার  ওপর প্রথমে অল্প ভেজা গুঁড়ির একটি স্তর দিন। তার উপর দিন নারকেল আর গুড়ের পুর। দেওয়া হলে উপরের স্তরে আবার দিন চালের গুঁড়ি। হালকা হাতে চাপ দিয়ে কাপড়টি দিয়ে পুরো বাটিটি মুড়িয়ে ফেলুন। এবার ভাপার জল  ফুটে উঠলে ওই বাটিটি উল্টো করে ছাঁচে বসিয়ে ৫ থেকে ৮ মিনিট ভাপিয়ে নিলেই রেডি ভাপা পিঠে। কাপড় ধরে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই গরমে ট্রাই করে দেখুন নতুন স্বাদের টক-ঝাল-মিষ্টি পেয়ারার আইসক্রিম

২৬ জানুয়ারিতে রান্নাঘরেই তেরঙার জাদু, ঘরেই বানান ৭ রঙিন দেশাত্মবোধক পদ

ওজন ঝরবে চটজলদি, ব্রেকফাস্টে পাতে রাখুন ‘থাট্টে ইডলি’, জেনে নিন রেসিপি

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ