ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার ছুটির দিনে খাবারে একটু স্বাস্থ্যকর অথচ সুস্বাদু কিছু যোগ করতে চাইলে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় পদ হুমুস হতে পারে দারুণ একটি বিকল্প। মসৃণ ও ক্রিমি এই খাবারটি যেমন খেতে সুস্বাদু, তেমনই ছোলা থাকার কারণে এতে রয়েছে ভাল পরিমাণে ফাইবার ও প্রোটিন। স্যান্ডউইচ, টোস্ট কিংবা বিভিন্ন স্ন্যাকসের সঙ্গে হুমুস সহজেই পরিবেশন করা যায়। তবে চেনা হুমুসের স্বাদে যদি একটু নতুনত্ব আনতে চান, তাহলে তৈরি করে দেখতে পারেন ‘গ্রিন গডেস হুমুস’। ঐতিহ্যবাহী হুমুসের সঙ্গে তাজা তুলসীপাতা, ধনেপাতা এবং লেবুর সতেজ স্বাদ মিশিয়ে তৈরি এই রেসিপি। হার্বসের গন্ধ ও লেবুর টক-মিষ্টি সতেজতা হুমুসকে করে তুলবে আরও আকর্ষণীয়। 

হুমুসের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস

হুমুসের উৎপত্তি ঠিক কোন দেশে, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। তবে ইতিহাস ঘাঁটলে ১২০০ থেকে ১৩০০ সালের রান্নার বইয়ে হুমুসের মতো খাবারের রেসিপির উল্লেখ পাওয়া যায় বলে ধারণা করা হয়। ‘হুমুস’ শব্দটি আরবি, যার সাধারণ অর্থ ছোলা। 

 উপকরণ 

জল না ঝরানো  ছোলা 

২ কোয়া খোসা ছাড়ানো রসুন

টুকরা করা পেঁয়াজ পাতা ১টি

তাজা তুলসীপাতা (১ কাপের ৪ ভাগের ১ ভাগ)

ধনেপাতা আধ কাপ

লেবুর রস ৩ টেবিল চামচ

অলিভ অয়েল ৩ টেবিল চামচ 

জল (১ কাপের ৪ ভাগের ১ ভাগ)

তিলবাটা (১ কাপের ৩ ভাগের ১ ভাগ)

লবণ 

পদ্ধতি

প্রথমে একটি কাঁচের বাটিতে জল না ঝরানো ছোলা এবং খোসা ছাড়ানো গোটা রসুনের কোয়া নিয়ে মাইক্রোওয়েভে ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করুন। সেইসময়ে হাই-স্পিড ব্লেন্ডারে কাটা পেঁয়াজ, তুলসীপাতা, লেবুর রস, ৩ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ কাপের ৪ ভাগের ১ ভাগ জল নিয়ে ব্লেন্ডের পর মিহি করে একটি উজ্জ্বল সবুজ তরল মিশ্রণ তৈরি করুন। তারপর সেদ্ধ করা ছোলা ও রসুনের  জল ঝরিয়ে ব্লেন্ডারের সেই সবুজ মিশ্রণের মধ্যে ঢেলে দিন। এরপর এতে তিলবাটা এবং পরিমাণমতো লবণ যোগ করুন। সব উপাদান মসৃণ ও ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন। তৈরি হয়ে যাওয়া ঘন ও ক্রিমি এই হুমুস বাটিতে ঢেলে ওপর থেকে চিলি অয়েল বা চিলি ক্রাঞ্চ ছড়িয়ে সাজাতে পারেন। নানা রকমের সবজি, ক্র্যাকার্স এবং ফ্ল্যাটব্রেড দিয়ে ডিপ হিসেবে খাওয়া যায়। পাশাপাশি স্যান্ডউইচে স্প্রেড হিসেবে ব্যবহারের জন্য  উপযুক্ত। 

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?