শুধু চিতল মাছের মুইঠ্যাই কী হয়! এঁচড় দিয়েও বানানো যায় মুইঠ্যা

তবে বেশি দাম দিলেও সারা বছরেও কেন যায়। আজ জানাবো এঁচড়ের মুইঠ্যা বানানোর জন্য পদ্ধতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষ খাবার প্রায় প্রতিটি বাড়িতেই সপ্তাহের একদিন না একদিন হয়ে থাকে। সেদিন যেন বাড়ির খাবার মুখেই রোচে না। তবে এমন কিছু নিরামিষ খাবার রয়েছে যা হার মানায় আচ্ছা আচ্ছা চিকেন-মটনের রেসিপি কেও। নিরামিষ খাবারের মধ্যে একটি জনপ্রিয় খাবার এঁচড় দিয়ে বিভিন্ন রান্না। তবে এঁচড় সাধারণত গ্রীষ্মকালীন সব্জি। তবে বেশি দাম দিলেও সারা বছরেও কেন যায়। আজ জানাবো এঁচড়ের মুইঠ্যা বানানোর জন্য পদ্ধতি।

উপকরণ

এঁচড় (৫০০ গ্রাম) (টুকরো করে অল্প নুন, তেল আর জল দিয়ে সেদ্ধ)
মুসুর ডাল (১০০ গ্রাম)
আদা (১০০গ্রাম)
কাঁচালঙ্কা
জিরে গুঁড়ো (২ চামচ)
ধনেপাতা (১ কাপ)
জিরে বাটা (২ টেবল চামচ)
টমেটো বাটা (১ কাপ)
গরম মশলা গুঁড়ো- ছোট এলাচ (৪-৫টি), দারচিনি (অল্প)
ঘি (২ টেবল চামচ)
তেজপাতা (২ টি)
জিরে (ফোঁড়নের জন্য) (অল্প)
নুন, চিনি
সর্ষের তেল
লঙ্কা গুঁড়ো
হলুদ গুঁড়ো

প্রণালী

মুসুর ডাল ঘণ্টা দুয়েক ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে বেটে নিন। সেদ্ধ এঁচড় ভাল করে চটকে তাতে ডাল বাটা, নুন, কাঁচালঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি আর অল্প চিনি দিয়ে আঁট করে মেখে নিন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ওই মিশ্রণ থেকে মুঠো করে তুলে মুইঠ্যা আকার দিন। এরপর মুইঠ্যা ভেজে তুলে নিন। ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোঁড়ন দিয়ে তাতে একে একে আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা দিয়ে ভাল করে কষে নিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো আর স্বাধ মতো নুন-চিনি দিয়ে আর একটু কষে নিয়ে তাতে খানিকটা জল দিন।ঝোল ফুটতে দিন। কাঁচা মশলার গন্ধ ছলে গেলে এঁচড়ের মুইঠ্যাগুলো ঝোলর মধ্যে দিয়ে সেদ্ধ হয়তে দিন। সেদ্ধ হয়ে গেলে গাঢ় হলে তাতে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিন। গরম ভাত বা বাসন্তী পোলাওয়ের সঙ্গে এঁচড়ের মুইঠ্যা পরিবেশণ করুন।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে