ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: ফের বোমাতঙ্ক বিমানে। মঙ্গলবার কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে বোমা হামলার হুমকি আসার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক করতেই নাগপুরে ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান পাইলট। দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর বিমানটি ভাল করে পরীক্ষা করা হয়।

ইন্ডিগোর ফ্লাইট 6E 2706 সকাল ৯টা ২০ মিনিটে কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিল। মাঝআকাশে বিমানে বোমা হামলার হুমকি আসার পর নির্ধারিত প্রোটোকল অনুসারে তাৎক্ষণিকভাবে একটি জরুরি সভা ডাকা হয়। সেখানে নিশ্চিত করা হয় যে হুমকিটি যথেষ্ট গুরুতর কারণ এতে ফ্লাইট নম্বরও স্পষ্টভাবে জানানো হয়েছিল। জরুরি অবতরণের সিদ্ধান্তে আসার পর বিমানটিকে নাগপুর বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। বর্তমানে বিমানটির এবং যাত্রীদের তল্লাশি চলছে। বিমান বন্দরে পৌঁছেছে বোমা শনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ স্কোয়াড (BDDS)। বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিআইএসএফ বাহিনী এবং স্থানীয় পুলিশ মিলে হুমকির উৎস জানার চেষ্টা করছে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-379 বোমা হামলার হুমকি পায়। দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে। ফুকেট বিমানবন্দরের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা জানিয়েছেন যে জরুরি প্রক্রিয়া অনুসরণ করে, সমস্ত যাত্রীকে সরিয়ে নেওয়া হয় বিমান থেকে। বিবৃতিতে বলা হয়েছে যে সেদিন এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ১৫৬ জন যাত্রী ছিলেন। এমনিতেই গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কারণে মানুষের মনকে গ্রাস করেছে বিষাদ ও ভয়। তার মধ্যে এমন একের পর এক বিমানে বোমাতঙ্কের হুমকি, বিমান বিভ্রাট মানুষের আতঙ্ককে আরও বেশি বাড়িয়ে তুলেছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের