শরীরে চার গুলির ক্ষত নিয়ে ৩৫ কিমি গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছালেন আক্রান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: বন্ধুদের সঙ্গে রাস্তার পাশে থাকা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আড্ডা মারছিলেন। আচমকাই সেখানে যমদূতের মতো হাজির হল আততায়ী। কিছু বোঝার আগেই পর পর চারটি গুলি শরীর এফোঁড়-ওফোঁড় করল। সারা শরীর ভেসে যাচ্ছিল রক্তে। সেই অবস্থাতেই প্রায় ৩৫ কিলোমিটার গাড়ি চালিয়ে চিকি‍ৎসার জন্য হাসপাতালে হাজির হলেন রাহুল চৌধুরী নামের এক দুষ্কৃতী। চিকি‍ৎসকরা দেরি না করেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়েছে রাহুলের।

গাজিয়াবাদের পুলিশ সুপার ভাস্কর বর্মা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে মোদিনগর থানার অন্তর্গত সিকরিতে জাতীয় সড়ক-৫৮র পাশে অবস্থিত এক রেস্তোরাঁর সামনেই দুই সঙ্গীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন এলাকারই কুখ্যাত দুষ্কৃতী রাহুল চৌধুরী ওরফে কালু। নিজের গাড়িতেই চালকের সিটে বসেছিলেন। তখনই ঘটনাস্থলে হাজির হয় এক আততায়ী। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে লক্ষ্য করে পর পর চারটি গুলি চালায়। ওই গুলি রাহুলের ঘাড়, বুক, পেট ও পায়ে লাগে। গুলি চালানোর পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় আততায়ী। গুলিতে সারা শরীর ভেসে যায় রাহুলের। ওই অবস্থাতেই গাড়ি চালিয়ে ৩৫ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছান।

গুলিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন। প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, ‘পুরানো কোনও শত্রুতার জেরেই রাহুলের উপরে হামলা চালানো হয়েছে। আততায়ীর খোঁজে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অধরাই থেকে গিয়েছে হামলাকারী।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি