মোহালিতে ভেঙে পড়ল বহুতল, নিহত ১, উদ্ধারে নামল সেনা-এনডিআরএফ

Share:

 নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের মোহালিতে শনিবার (২১ ডিসেম্বর) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বিশিষ্ট এক আবাসন। ধ্বংসস্তুপের ভিতর থেকে ২০ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড় রয়েছেন বলে আশঙ্কা। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে ভারতীয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বহুতল ভেঙে এক জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় মোহালির সাহিবজাদা অজিত সিংহ নগরের কাছে সোহানা গ্রামে একটি তিন তলা বাড়ি আচমকাই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। ধ্বংসস্তুপের নিচ থেকে আর্ত চি‍ৎকার ভেসে আসায় প্রথমে তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল কর্মী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বড় বড় কংক্রিটের চাঙড় সরাতে হিমশিম খেয়ে যান তারা। শেষ পর্যন্ত সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চাওয়া হয়। সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন।

গভীর রাতে ধ্বংসস্তুপের নিচ থেকে ২০ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তুপের নিচে আরও অন্তত ১৪ থেক্ব ১৫ জন চাপা পড়ে রয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। কী কারণে বহুতলটি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তা জানা যায়নি। মোহালির পুলিশ সুপার দীপক পারিখ জানিয়েছেন, কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হবে।

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী