নবরাত্রির ভিড়ের চাপে তার ছিঁড়ে নিচে পড়ল রোপওয়ে, নিহত মহিলা পুণ্যার্থী

রবিবার (২২ মার্চ) মহাসমুন্দ জেলার খাল্লারি মাতা মন্দিরে পুজো দিতে গিয়ে রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ১ মহিলার। গুরুতর জখম হয়েছেন ১৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে। রবিবার (২২ মার্চ) মহাসমুন্দ জেলার খাল্লারি মাতা মন্দিরে পুজো দিতে গিয়ে রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ১ মহিলা পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন ১৭ জন। ব্যস্ত নবরাত্রি উৎসবের এই দুর্ঘটনাটি ঘিরে মন্দির চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রতিবছর এই সময়ে ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার খাল্লারি মাতা মন্দিরে ভক্তদের ভিড় জমে। পাহাড়ের চূড়ার এই মন্দিরের কারণে রোপওয়ে চড়ে সেখানে যেতে হয় ভক্তদের। কিন্তু আজ মন্দির যেতে গিয়ে পুণ্যার্থী বহনকারী একটি রোপওয়ের তার মাঝ পথেই ছিঁড়ে যায়। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মাটি থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত মন্দিরটি। আজ সকালে অসংখ্য তীর্থযাত্রীরা পুজো দেওয়ার জন্যে ওই রোপওয়ে ব্যবহার করেছিলেন। ওতে চেপে মন্দির প্রাঙ্গণে পৌঁছেছিলেন। কিন্তু দুপুর নাগাদ মাঝ পথেই রোপওয়েটি তার ছিঁড়ে পড়ে যায়।

অনেকটা নিচে পড়ে যায় রোপওয়েটি। যার ফলেই এই বিপজ্জনক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়ে ছেন, পরিবহন ব্যবস্থাটি হঠাৎ বিকল হয়ে যাওয়াতে মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে দেন। মুহূর্তের মধ্যেই এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৭ জন আহতকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ছত্তিশগড়ের পাহাড়ের এই তীর্থস্থানটি একটি জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় কেন্দ্র।যেখানে প্রতি বছর নবরাত্রিতে ভক্তরা ভিড় জমান। কিন্তু এদিন পুজো দিতে এসে দুর্ঘটনার সম্মুখীন হতে হল তীর্থযাত্রীদের।

ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ও স্থানীয় কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের সহায়তা করতে এবং উদ্ধার অভিযান চালাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন এবং একজন মহিলা মারা গিয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রায়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে রোপওয়ে বিকল হওয়ার কারণ তদন্ত করা হচ্ছে।

কর্মকর্তারা নিরাপত্তা বিধি এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলমান তদন্তের লক্ষ্য হল, তার ছিঁড়ে যাওয়ার পেছনে কারিগরি ত্রুটি নাকি মানবিক অবহেলা? তবে কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্বস্ত করেছে যে, তদন্তটি পুঙ্খানুপুঙ্খ হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর কর্মকর্তারা তীর্থযাত্রীদের রোপওয়ে ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। এই ঘটনাটি ধর্মীয় স্থানগুলোর অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে বিতর্ককে পুনরায় উস্কে দিল।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির