১০ বছরের আধ্যাত্মিক প্রচারককে হত্যার হুমকি, আবারও শিরোনামে লরেন্স বিষ্ণোই গ্যাং

তাঁকে এবার এ সমস্ত সহ্য করতে হচ্ছে। অভিযোগে তিনি লিখেছেন, "স্যার, আমার নাবালক ছেলে অভিনব অরোরা (ধর্মীয় বক্তা) এই মাসের শুরু থেকে ৭ জন ইউটিউবার দ্বারা ট্রোলড হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় আধ্যাত্মিক বক্তা নামেই পরিচিত অভিনব অরোরা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স নিছক কম নয়। সোশ্যাল মিডিয়ায় তিনি মুলত কৃষ্ণ ভক্ত নামেই খ্যাত। কয়েক মিলিয়ন ভিউজ ছাড়িয়ে যায় তাঁর এক একটি ভিডিওতে। এমনকী ১০ বছর বয়সী অভিনব অরোরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোলডও হন। সম্প্রতি, তিনি সাতজন ইউটিউবারের বিরুদ্ধে আদালতে আবেদনও করেছিলেন। তবে এবার তিনি সম্পূর্ণ একটি ভিন্ন কারণে সংবাদের শিরোনাম এলেন। জানা গিয়েছে, গতকাল সোমবার অভিনব অরোরার মা থানায় গিয়েছিলেন এবং তিনি অভিযোগ করেছেন যে, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং তাঁদের লাগাতার মৃত্যুর হুমকি দিচ্ছে, যে কারণে রীতিমতো আতঙ্কিত।

বর্তমানে লরেন্স বিষ্ণোইয়ের লাগাতার হুমকিতে জর্জরিত বলিউড সুপারস্টার সলমান খান। ১৯৯৮ সালে একটি সিনেমার শুটিংয়ের সময় অভিনেতার হাতে বলি হয়েছিল বিষ্ণোইদের পবিত্রতার প্রতীক কৃষ্ণসার। লরেন্স বিষ্ণোইয়ের তখন বয়স ছিল ৫ বছর। তখন থেকেই সুপারস্টার তাঁর নজরে রয়েছেন। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে যতক্ষণ না অভিনেতা ক্ষমা চাইছেন ততক্ষণ তাঁর নিস্তার নেই বলে জানিয়েছেন লরেন্স বিষ্ণোই। জেলে বসেই সুপারস্টারকে হত্যার ফন্দি এঁটে চলেছেন তিনি। এমনকী অভিনেতার ঘনিষ্ঠরাও এখন লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন। কিন্তু অভিনব অরোরাকে কেন টার্গেট করলেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং? জানা গিয়েছে, অভিনবের মা জ্যোতি অরোরা মথুরা কোতোয়ালি থানায় মামলা করেছেন। অভিনবের মায়ের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশও ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। এ বিষয়ে একটি সংবাদ সংস্থাকে অভিনবের মা জ্যোতি অরোরা জানিয়েছেন, অভিনব ভক্তি ছাড়া আর কিছুই জানে না। কিন্তু তাঁকে এবার এ সমস্ত সহ্য করতে হচ্ছে। অভিযোগে তিনি লিখেছেন, “স্যার, আমার নাবালক ছেলে অভিনব অরোরা (ধর্মীয় বক্তা) এই মাসের শুরু থেকে ৭ জন ইউটিউবার দ্বারা ট্রোলড হচ্ছে। তাঁকে নিয়ে অশ্লীল বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল, এখন তাঁকে ও আমাদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেখানে বলা হয়েছে, অভিনবকে মেরে ফেলা হবে। ফোন ধরতে না পারায় তাঁকে বার্তা পাঠানো হয়।”

উল্লেখযোগ্যভাবে, অভিনব অরোরা দিল্লির একজন আধ্যাত্মিক বিষয়বস্তু নির্মাতা, মাত্র ৩ বছর বয়স থেকেই আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল তাঁর। এর আগে একটি ধর্মীয় অনুষ্ঠানে আধ্যাত্মিক নেতা স্বামী রামভদ্রাচার্যের সঙ্গে ভক্তিমূলক গান এবং নৃত্য পরিবেশন করছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরে বিতর্ক শুরু হয়। ফুটেজে দেখা গিয়েছিল, স্বামী রামভদ্রাচার্য অরোরাকে মঞ্চ ছেড়ে যেতে বলছেন, এরপরেই বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। এর আগে, সোশ্যাল মিডিয়ায় অভিনবকে মানহানি করার অভিযোগে সাত ইউটিউবারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিনবের মা সাত ইউটিউবার এবং অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মথুরার এসএসপির কাছে অভিযোগ দায়ের করেছিলেন।

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের