সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক মন্দির। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির নিয়ে একাধিক কাহিনি রয়েছে। মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহোনিয়া অঞ্চলে অবস্থিত কাকনমঠ মন্দির রহস্যে ঘেরা। ১১৫ ফুট উঁচু মন্দিরের স্থাপত্য সকলকেই বিস্মিত করেছে। অনন্য স্থাপত্যশৈলীর জন্য এটি বিশ্বজুড়ে বিখ্যাত। ভগবান শিবকে দর্শন করতে এখানে প্রচুর ভিড় জমে। ভক্তরা মন্দিরের সৌন্দর্যেরও প্রশংসা করেন।

জানা গিয়েছে, এই মন্দির তৈরি করতে কোনও সিমেন্ট, প্লাস্টার, চুনের ব্যবহার করা হয়নি। তার পরিবর্তে পাথরগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে মন্দির। একটি পাথরের ওপরে অন্য পাথরের ভারসাম্য রেখে মন্দিরের কাঠামোটি তৈরি করা হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ এই মন্দিরে ভাঙন ধরাতে পারেনি। ছোট মন্দিরগুলোর ক্ষতি হলেও মূল মন্দিরটি টিকে রয়েছে।

সূত্রের খবর, মন্দিরটি একাদশ শতকে কচ্ছপঘাট বংশের রাজা কীর্তিরাজ তৈরি করেছিলেন বলে মনে করা হয়। তাঁর স্ত্রী কাকনবতী শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাঁর ইচ্ছানুসারেই এই চমৎকার মন্দিরটি তৈরি হয়েছিল। তাই এর নাম ‘কাকনমঠ’। যখন আধুনিক প্রযুক্তির অভাব ছিল, তখন ভাস্করদের দক্ষতা ফুটিয়ে তোলা হয়েছিল এই মন্দিরে। ভারী ভারী পাথরগুলো সুন্দর করে ভারসাম্য বজায় রেখে নিচ থেকে ওপর পর্যন্ত সাজিয়ে আশ্চর্যজনক ভাস্কর্যগুলি খোদাই করেছিলেন ভাস্কররা।

এখানে লোককাহিনি রয়েছে। মানুষের বিশ্বাস, এই মন্দিরটি শিবের আদেশে নির্মাণ হয়েছিল। অসুরেরা এক রাতের মধ্যে নির্মাণ করেছিল এই মন্দির। বলা হয়ে থাকে কোনও শব্দ শুনে অসুরেরা তাদের কাজ ছেড়ে দেয়, যে কারণে মন্দিরের চূড়াটি আজও অসম্পূর্ণ রয়ে গেছে। এই মন্দির নিয়ে রহস্য রয়েছে। 

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন