চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরও কমল করোনা সংক্রমণ, চিন্তার কারণ কেরল এবং মৃত্যুহার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা পরিস্থিতির আরও উন্নতি হল। কিছুটা হলেও কমল দৈনিক সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে।দৈনিক সক্রমণ কমলেও চিন্তায় রাখছে দৈনিক মৃত্যু।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় (সোমবার, ২৮ মার্চ সকাল আটটা থেকে মঙ্গলবার ২৯ মার্চ সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২৫৯ জন। আক্রান্তের সংখ্যা সোমবারের তুলনায় অনেকটাই কম। তবে মৃতের সংখ্যা একদিনে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। সোমবার করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। আর মঙ্গলবার সেটা বেড়ে হল ৩৫। এই নিয়ে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৫,২১, ০৭০জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৭০৫জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৫, ৩৭৮। এই সংখ্যাটাও আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে।বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখানো শুরুর পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮২ মিলিয়ন ব্যক্তি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার একমাত্র টিকাকরণ।মহামারীকে পরাস্ত করতে বিশ্বজুড়ে টিকাকরণ প্রক্রিয়া জোরদার করা হয়েছে। ভারতেও চলছে টিকাকরণ। ইতিমধ্যে ১৮৩ কোটি ৫৩ লক্ষ ৯০ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারতে সমস্ত কোভিডবিধি উঠে গিয়েছে। 

অন্যান্য রাজ্যে সংক্রমণ হ্রাস পেলেও কেরল এখনও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের এই অঙ্গ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫১৩জন।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ