গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে যাত্রিবাহী লঞ্চের সঙ্গে নৌসেনার স্পিড বোটের ধাক্কায় মৃত ১৩

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। মৃতদের মধ্যে নৌসেনার তিন জওয়ানও রয়েছেন। এখনও পর্যন্ত ৮০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনীর উদ্ধারকারীরা। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এখনও আরব সাগরে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য চলছে।

বৃহন্মুম্বই পুর নিগমের তরফে জানানো হয়েছে, ‘বুধবার বেলা তিনটে বেজে ১৫ মিনিটে নীলকমল নামে একটি লঞ্চ পর্যটকদের নিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহার দিকে রওনা করে। লঞ্চটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে ৮৫ জন ছিলেন। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে রওনা করার খানিকক্ষণের মধ্যে ইউরানের কাছে নৌবাহিনীর একটি স্পিড বোট সজোরে ধাক্কা মারে পর্যটক বোঝাই লঞ্চটিকে। সজোরে ধাক্কার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবতে শুরু করে লঞ্চটি।

দুর্ঘটনার খবর পেয়েই যাত্রীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে নৌবাহিনী, উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা। নৌবাহিনীর ১১টি নৌকার পাশাপাশি সমুদ্র পুলিশের তিনটি নৌকাকেও উদ্ধার কার্যে নামানো হয়। জহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষের ডুবুরিদের পাশাপাশি স্থানীয় ম‍ৎস্যজীবীদেরও নামিয়ে দেওয়া হয়। ৮০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। জলের তলায় তল্লাশি চালিয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত ১৩ জনের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। সাগরে আর কেউ ভাসছেন কিনা, তা নিশ্চিত হয়ে চারটি হেলিকপ্টারকেও ব্যবহার করা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এদিন আরব সাগরে মহড়া চালানোর সময়ে আচমকাই একটি স্পিড বোটে যান্ত্রিক গোলযোগ ঘটে। ওই যান্ত্রিক গোলযোগের কারণেই স্পিড বোটটি সজোরে গিয়ে যাত্রিবাহী লঞ্চটিতে ধাক্কা মারে।’

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর