যোগীরাজ্যে ফের দলিত নাবালিকাকে গণধর্ষণ করে খুন

মহাবন থানা (Mahavan Police Station) এলাকার একটি গ্রামে ১৫ বছর বয়সী এক দলিত মেয়েকে গণধর্ষণের (Gang Rape) পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের গণধর্ষণ ও খুনের ঘটনায় সংবাদ শিরোনামে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। এক দলিত নাবালিকাকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল বিজেপি শাসিত এই রাজ্যে। মথুরা জেলার (Mathura District) মহাবন থানা (Mahavan Police Station) এলাকার একটি গ্রামে ১৫ বছর বয়সী এক দলিত মেয়েকে গণধর্ষণের (Gang Rape) পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ নাবালিকা মেয়েটি তার বাড়ির পাশের একটি জঙ্গলে গিয়েছিল। সে তার নয় বছরের বোনকে সঙ্গে নিয়ে গিয়েছিল। অভিযোগ, গ্রামের তিনজন লোক সেখানে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর তাকে গণধর্ষণ করে এবং পরে তাকে শ্বাসরোধ করে খুন করে। এই ঘটনা দেখে বাঁচার জন্য নাবালিকার ছোট বোন কোনোরকমে সেখান থেকে পালিয়ে আসে। বাড়িতে এসে গোটা বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় মেয়েকে খুঁজতে বেরোন তাঁরা। মেয়েকে খুঁজতে গ্রামবাসীরা দেশরাজ ও যোগেন্দ্র নামে দুই অভিযুক্ত যুবককে আটক করে। এরপর পুলিশের হাতে দুজনকে তুলে দেন তাঁরা।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সুপার ত্রিগুন বিসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের হাতে ধরা পড়া দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই ঘটনায় জড়িত তৃতীয় অভিযুক্ত শচীনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অলোক সিং বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি