অতিরিক্ত মোবাইল ফোন ঘাটা, মায়ের বকা খেয়ে আত্মঘাতী কিশোরী

অতিরিক্ত মোবাইল ব্যবহারের জন্য মায়ের কাছ থেকে তিরস্কারের পরে আত্মহত্যার পথ বেছে নিল মহারাষ্ট্রের ১৫ বছরের এক কিশোরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মোবাইল ফোন নেই এমন বোধহয় হাতে গোনা কয়েকজন। কোনও কোনও পরিবার কিশোর বয়স থেকেই বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেন। বিশেষ করে এখন সদ্যজাত বাচ্চাদের খাওয়াতে, কান্না বন্ধ করতে একমাত্র উপায় মোবাইল ফোন। ভিডিও, ছবি, দেখিয়ে নিমেষেই বন্ধ করা যায় তাঁদের কান্না। এছাড়া অনলাইন ক্লাস হোক বা বাচ্চাদের জ্ঞান বৃদ্ধির জন্যে অনেক গুরুজন হাতিয়ার করে মোবাইল ইন্টারনেটকে। যার ফলে ছোটবেলা থেকেই বাচ্চাদের মোবাইলের উপর একটা আলাদা আগ্রহ জন্মায়। আর তখন বাচ্চাদের এই নেশা ছাড়ানো মুশকিল হয়ে যায় বাবা- মায়েদের। অতিরিক্ত মোবাইল ঘাটলে চোখ খারাপ হওয়ার সম্ভাবনা, অনেক নেগেটিভ এনার্জি তখন বাচচাদের ঘিরে ধরে।

যার ফলে তাঁদের শারীরিক ও মানসিক অবস্থা তখন বিগড়তে শুরু করে। এবার এমনই একটি চমকপ্রদ ঘটনার কথা সামনে এলো। অতিরিক্ত মোবাইল ব্যবহারের জন্য মায়ের কাছ থেকে তিরস্কারের পরে আত্মহত্যার পথ বেছে নিল মহারাষ্ট্রের ১৫ বছরের এক কিশোরী। পুলিশ জানিয়েছে, সে এতটাই মোবাইল ঘাটত যে, তাঁর মা তাঁকে মোবাইল ফোনেই সময় কাটাতে বলে। এরপরেই মেয়েটি বিষ খেয়ে ফেলে। ঘটনাটি ঘটেছে, ২৬ সেপ্টেম্বর মহারাষ্ট্রের থানের অম্বরনাথ এলাকায়, মেয়েটি ইঁদুরের বিষ হওয়ার পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় এবং গুরুতর হয়ে ওঠার পর তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই গত ২ অক্টোবর মেয়েটি মারা যান।

অম্বরনাথ থানার একজন আধিকারিক নিশ্চিত করেছেন যে মেডিক্যাল রিপোর্টের ফলাফলের ভিত্তিতে, শনিবার তাঁর মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনাটি আবারও তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর মোবাইল ফোনের ব্যাপক প্রভাবকে দায়ী করেছে। এই প্রথম নয়, গত মাসে, তিনটি ছেলে তাদের ১৬ বছর বয়সী বন্ধুকে দিল্লিতে ছুরিকাঘাতে হত্যা করেছিল। যখন তারা একটি নতুন স্মার্টফোন পাওয়ার জন্য তাদের “ট্রিট” দিতে অস্বীকার করেছিল। নিহত ও তিন ছেলে নবম শ্রেণির ছাত্র। একই রকম একটি ঘটনায়, ভিডিও গেম খেলার প্রতি আসক্ত ১৬ বছর বয়সী একটি ছেলে গত বছর তার বাবা স্মার্টফোন কেড়ে নেওয়ার পরে আত্মহত্যা করে মারা যায়। স্মার্টফোনে গেম খেলা বন্ধ করে পড়ালেখায় মনোযোগ দিতে বলার পর তার বাবার সঙ্গে তার উত্তপ্ত তর্ক হয়। এরপর ছেলেটিকে রান্নাঘরের হুক থেকে দোপাট্টাসহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ