ধর্মীয় আচারের নামে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ স্বঘোষিত ধর্মগুরুর, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসারাম বাপু, রাম রহিমের মতো স্বঘোষিত গুরুদের ভারতে শেষ নেই তা ফের প্রমাণিত। এবার ভিরারে এক স্বঘোষিত ধর্মগুরুর লালসার শিকার হল ১৭ বছরের কিশোরী। জানা গিয়েছে, ওই কিশোরীকে ভূত ছাড়ানোর অজুহাতে দুই ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ। তাদের মধ্যে একজন আবার সকলের ‘রক্ষাকারী’ গুরু। শনিবার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।

পুলিশের কাছে নিজের বয়ান লিপিবদ্ধ করেছে নির্যাতিতা। কয়েক মাস আগে একটি মন্দিরে অভিযুক্ত ২২ বছর বয়সী স্বঘোষিত ধর্মগুরু প্রেম প্যাটেলের সঙ্গে কিশোরীর দেখা হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রেম প্যাটেল কিশোরীর সঙ্গে বন্ধুত্ব করে, জানায় যে জাদুবিদ্যা অনুশীলনে সে পারদর্শী। প্রেম কিশোরীকে বলে যে তাঁকে কোনও এক অশুভ আত্মা গ্রাস করেছে। একে তাড়ানোর একমাত্র উপায় হল ‘প্রেম প্যাটেল বাবা’-র সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা।

৩০ জুলাই প্রেম এবং তার বন্ধু করণ প্যাটেল নাবালিকাকে ভিরারের রাজোদি সমুদ্র সৈকতের কাছে একটি লজে নিয়ে যায়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। লজ ছেড়ে যাওয়ার পর, মেয়েটি তার এক বন্ধুকে সমস্ত ঘটনা জানায়। সেই বন্ধুই নাবালিকাকে বলে পুলিশে অভিযোগ জানানোর জন্য।

প্রতিবেদন অনুসারে, ভিরার পুলিশ শুক্রবার প্রেম এবং করণ উভয়ের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইন, ২০১২ এবং মহারাষ্ট্র মানব বলিদান, অন্যান্য অমানবিক ও অঘোরি অনুশীলন এবং কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৩ এর প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর দায়ের করেছে।
মুম্বইয়ে আরও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। বান্দ্রায় এক ব্যক্তি স্ত্রীর নাবালিকা বোনকে ধর্ষণ কোর্ট নিয়মিত। একসময় কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। তার প্রসব হয়ে যাওয়ার পর সমস্ত বিষয় জানাজানি হয়।  ওই ব্যক্তিকে বান্দ্রা পুলিশ গ্রেফতার করেছে। অপরাধ গোপন করার চেষ্টা এবং বাড়িতে নাবালিকার প্রসবের ক্ষেত্রে সহায়তা করার অভিযোগে তার স্ত্রীকেও আটক করা হয়েছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করার পর এই ঘটনা প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা দিদি জামাইবাবুর সঙ্গে তাদের বাড়িতেই থাকত। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে জামাইবাবু। গর্ভবতী হয়ে পড়লে সে দিদিকে সবকিছু খুলে বলে। কিন্তু দিদি তাকে সাহায্য করার পরিবর্তে ভয় দেখায় এবং বাড়িতেই সন্তান প্রসব করায়।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার