দেওঘরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ঝরল ১৮ কাঁওয়ার যাত্রীর প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, দেওঘর:  দেওঘরে কাঁওয়ার যাত্রীদের নিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস। ওই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ পুণ্যার্থীর। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  ভোর ৪:৩০ নাগাদ মোহনপুর থানার অন্তর্গত জামুনিয়ার জঙ্গলের কাছে। কাঁওয়ার যাত্রী নিয়ে যাওয়া একটি বাস গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে।

“দেওঘরের মোহনপুর থানার জামুনিয়া জঙ্গলের কাছে কাঁওয়ারদের নিয়ে যাওয়া একটি ৩২ আসনের বাস গ্যাস সিলিন্ডার ভরা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে করে। এই দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে”, জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল (দুমকা জোন) শৈলেন্দ্র কুমার সিনহা। জরুরি দলগুলিকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসন উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।

এই দুর্ঘটনাটি এমন এক দিনে ঘটে যখন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে দেওঘরের বাবাধাম মন্দিরে তিন লক্ষেরও বেশি তীর্থযাত্রী জড়ো হয়েছিলেন। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে মহকুমা আধিকারিক সদর রবি কুমার জানান, “দেওঘর থেকে বাসুকিনাথ দর্শনের জন্য যাচ্ছিলেন পুণ্যার্থীরা। যে বেসরকারি বাসে করে যাচ্ছিলেন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ করে। বাসটি ভারসাম্য হারিয়ে একটি ইটের স্তূপের সঙ্গেও ধাক্কা খায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আরও চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনা কমপক্ষে ২৩ জন গুরুতর আহত হয়েছেন।”

দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতাল এবং নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজন আহতের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক