মালগাড়ির সঙ্গে এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৯ ,লাইনচ্যুত ১৩ টি বগি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মাইসুরু-দ্বারভাঙ্গা এক্সপ্রেসের। তাতে আগুন লেগে যায়  দুটি বগিতে আগুন লেগে যায় এবং কমপক্ষে ১৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন  ১৯ জন । তাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন।  আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বস্তির বিষয় এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গত ১১ অক্টোবর রাত  ৮:৫০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। তামিলনাড়ুর তিরুভাল্লুরে ট্রেন নম্বর ১২৫৭৮ মাইসোর-দারভাঙ্গা এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ি ট্রেনের সংঘর্ষ হয়। এরপরেই দুটি বগি আগুনে জ্বলতে থাকে।  এই ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে যান।

তিরুভাল্লুরের ডিস্ট্রিক্ট কালেক্টর ডঃ টি প্রভুশঙ্কর জানিয়েছেন, দুর্ঘটনার পর জাতীয় ও রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ এবং এসডিআরএফ) দল এবং অ্যাম্বুলেন্সগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনার সময় ট্রেনের মধ্যে  ১৩৬০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৯ জন আহত হয়েছেন।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যাত্রী বাহী  ট্রেনটি ৭৫ কিলোমিটার বেগে আচমকাই  লুপ লাইনে প্রবেশ করে । আর সেইসময় সেখানে দাঁড়িয়ে ছিল মালগাড়িটি। তখনই পিছন থেকে এসে যাত্রীবাহী ট্রেনটি ধাক্কা মারে। আর তাতেই ঘটে দুর্ঘটনা।

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা