বিপদের মুখে বাংলার পূণ্যার্থীরা,বদ্রীনাথ থেকে ফেরার পথে উল্টে গেল বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বদ্রীনাথ যাওয়ার দুর্ঘটনার কবলে বাংলার পূণ্যার্থীরা। চামোলির লামবাগড় নালার বালাম সেতুর কাছের হাইওয়েতে আচমকাই উল্টে গেল যাত্রী বোঝাই বাস। সেখানে প্রায় ১৯ জন যাত্রী ছিলেন বলে খবর। এই দুর্ঘটনার জেরে যাত্রীদের আহত হয়েছেন। তাদেরকে  জ্যোতির্মঠ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, একটি বাস  বাংলার  পূণ্যার্থীদের নিয়ে বদ্রীনাথ থেকে ফেরার সময় লাম্বাঘর নালার বালাম ব্রিজের কাছে আচমকাই উল্টে যায়। তবে স্বস্তির বিষয় এখন পর্যন্ত কোন প্রাণ হানির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির ব্রেক ফেল করার জন্য এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে শুরু  হয়েছে তদন্ত।

উল্লেখ্য, বদ্রীনাথ হাইওয়ে দুর্ঘটনার জন্য বেশ পরিচিত। অনেক যানবাহনই হাইওয়ের খাড়া ঢাল দিয়ে যাতায়াত করার সময় নিয়ন্ত্রণ  হারিয়ে ফেলে উল্টে যায়। যার ফলে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। সম্প্রতি চামোলিতে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে বাসের সঙ্গে টেম্পোর  মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। সেইসময় বেশ কয়েকজন  যাত্রী প্রাণ হারিয়েছিলেন। তবে যাতে না দুর্ঘটনা হয় সেই জন্য প্রশাসনের তরফে বদ্রীনাথ হাইওয়েতে লাগানো হয়েছে সাইনবোর্ড। সেখানে চালকদের সাবধানে  গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এরপরেও বদ্রীনাথ হাইওয়েতে কমেনি দুর্ঘটনা। আর তাতেই বাড়ছে চিন্তা।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!