পাকিস্তানের জেল থেকে ছাড়া পেলেন ১৯৮ ভারতীয় মৎস্যজীবী

মাছ ধরার সময় পাকিস্তানের জলসীমায় পৌঁছে যাওয়ার ফলে তাঁদেরকে গ্রেফতার করেছিল পাক প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৮ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল পাকিস্তানের জেল কর্তৃপক্ষ। মাছ ধরার সময় পাকিস্তানের জলসীমায় পৌঁছে যাওয়ার ফলে তাঁদেরকে গ্রেফতার করেছিল পাক প্রশাসন। গ্রেফতারের পর জেলে ঠাঁই হয়েছিল ভারতীয় মৎস্যজীবীদের। ওয়াঘা সীমান্তে ভারতের কাছে তাঁদেরকে হস্তান্তর করেছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যায় করাচির (Karachi) মালির জেল (Malir Jail) থেকে তাঁদেরকে মুক্তি দেওয়া হয়।

মালির জেল সুপার নাজির তুনিও (Malir Jail superintendent Nazir Tunio) বলেছেন, পাকিস্তানে বন্দি ভারতীয় মৎস্যজীবীদের প্রথম ব্যাচকে মুক্তি দেওয়া হয়েছে, আগামী জুন ও জুলাই মাসে আরও দুটি ব্যাচকে মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমরা ১৯৮ জন বন্দিকে মুক্তি দিয়েছি এবং পরবর্তীতে আরও ২০০ এবং ১০০ জনকে মুক্তি দেওয়া হবে।’

জেল সুপার নাজির তুনিও আরও বলেন, বৃহস্পতিবার ২০০ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের মধ্যে দুজন মৎস্যজীবী অসুস্থতার কারণে মৃত্যু বরণ করেছেন। মৃত দুই মৎস্যজীবীর নাম যথাক্রমে মুহাম্মদ জুলফিকার এবং সোমা দেবা। জুলফিকার গত ৬ মে এবং সোমা ৯ মে মারা গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ভারতে পাঠানোর আগে দুজনের দেহ পাকিস্তানের ইদি ফাউন্ডেশনের (Edhi Foundation) মর্গে রাখা হয়েছিল।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে