রাজস্থানে নাবালিকাকে ধর্ষণ করিয়ে পুড়িয়ে মারার অপরাধে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: দলিত নাবালিকাকে ধর্ষণ করে ইটভাটার জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারার দায়ে দুই গুণধর ভাইকে ফাঁসির সাজা শোনাল আদালত। আজ সোমবার (২০ মে) ভিলওয়াড়ার বিশেষ আদালতের বিচারক অনিল গুপ্ত ওই ভয়াবহ ঘটনাকে  বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে দুই অপরাধী কালু ও কানহাকে ফাঁসির সাজা শুনিয়েছেন। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন সাজাপ্রাপ্ত দুই আসামীর আইনজীবী।

গত বছরের ৩ অগস্ট ভিলওয়াড়ার এক ইট ভাটা থেকে এক স্থানীয় দলিত নাবালিকার পোড়া দেহাবশেষ উদ্ধারকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। দলিত নাবালিকাকে ধর্ষণ করে তথ্য-প্রমাণ লোপাটে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ করে নির্যাতিতার পরিবার। স্থানীয় বাসিন্দা তথা দুই ভাই কালু ও কানহা ওই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করে নিহত কিশোরীর পরিবার। মরুরাজ্যে তখন ক্ষমতায় ছিল অশোক গহলৌতের নেতৃত্বাধীন সরকার। দলিত নাবালিকার মৃত্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লুঠতে আসরে নামে বিজেপি। কংগ্রেস শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে ধুয়ো তুলে গহলৌত সরকারকে নিশানা করে প্রচারও চালান পদ্ম নেতারা।

তদন্তে নেমে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। খুন, ধর্ষণ এবম প্রমাণ লোপাটের চেষ্টার পাশাপাশি পকসো ধারাতেও দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত শনিবারই দলিত নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় কালু ও কানহাকে দোষী সাব্যস্ত করেছিলেন ভিলওয়াড়ার বিশেষ আদালতের বিচারক আনিল গুপ্ত। এদিন রায় ঘোষণা করতে দুই ভাইকে মৃত্যুদণ্ডের সাজা শোনান তিনি।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন