রাজস্থান ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ইডির ২ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: এ যেন সর্ষের মধ্যেই ভূত। দেশে দুর্নীতি রোখার ‘ইজারাদার’ হিসেবে নিজেদের জাহির করতে বেশ ভালবাসেন মোদি জমানায় ‘বিশ্বাসযোগ্যহীন’ হয়ে ওঠা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। অথচ মরুরাজ্যে এক চিটফান্ড মামলায় অভিযুক্তদের বাঁচানোর বিনিময়ে ১৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে হাতেনাতে পাকড়াও হলেন ইডির দুই আধিকারিক। রাজস্থানের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ওই দুই ‘ঘুষখোর’কে পাকড়াও করেছে।

বৃহস্পতিবার রাজস্থানের দুর্নীতি দমন শাখার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি চিটফান্ড সংস্থার মামলা ধামাচাপা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংস্থার কর্ণধারদের কাছ থেকে ১৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন ইডির দুই আধিকারিক। বিষয়টি দুর্নীতি দমন শাখার আধিকারিকদের জানান সংস্থার কর্ণধাররা। ঘুষ নেওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত দুই আধিকারিককে। ধৃত দুই ইডি আধিকারিকের বাসভবনেও তল্লাশি চলছে।’

চলতি মাসের ২৫ তারিখ রাজস্থানে বিধানসভা ভোট। আর ওই বিধানসভা ভোটের মুখেই রাজ্যের কংগ্রেস মন্ত্রী-নেতার বিরুদ্ধে অতি সক্রিয় হয়ে উঠেছেন ইডি আধিকারিকরা। এতটাই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত কটাক্ষের সুরে  বলেছেন, ‘রাস্তায় নেড়ি কুত্তার চেয়েও বেশি ঘুরে বেড়াচ্ছে ইডি আধিকারিকরা।’ যদিও সেই কটাক্ষ গায়েই মাখছেন না ‘কানে তুলো গুঁজে রাখা’ কেন্দ্রের শাসকদলের ‘প্রিয় পোষ্য’ হয়ে ওঠা ইডি আধিকারিকরা। বৃহস্পতিবারই প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার ছেলেকে প্রশ্নপত্র ফাঁস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই তলব নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজও শুরু হয়েছে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার