অরুণাচলে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার, নিখোঁজ ২ পাইলট

দুর্ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না দুই পাইলটের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh ) মান্দালার (Mandala) কাছে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। দুর্ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না দুই পাইলটের। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সেনাবাহিনীর হেলিকপ্টার চিতা অরুণাচল প্রদেশের বোমডিলার (Bomdila) কাছে ভেঙে পড়ে। এদিন সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে চিতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।

উল্লেখ্য চলতি বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখে রাজস্থানের ভরতপুরে দুর্ঘটনার কবলে পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় বায়ুসেনার চার্টার্ড বিমান। ভরতপুরের উচাইন থানা এলাকায় পিংগোরা রেলওয়ে স্টেশনের কাছে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে চাটার্ড বিমানটি  ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও উদ্ধারকারী দল কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটি বাতাসে থাকতেই আগুন ধরে যায়। আগুন লাগার অনেক পরেই বিমানটি মাটিতে পড়ে যায় বলে স্থানীয়দের দাবি। গত ২৮ জানুয়ারি মধ্যপ্রদেশের মোরেনাতেও বায়ুসেনার আরও দুটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। মধ্যপ্রদেশের মোরেনাতে বায়ুসেনার দুই যুদ্ধবিমান সুখোই ৩০ (Sukhoi-30) এবং মিরাজ ২০০০ (Mirage 2000) মহড়া চলাকালীন সংঘর্ষের ফলে ভেঙে পড়েছিল।

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

তুমুল ঝড়-বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা! দুপুর গড়াতেই আবহাওয়ার বড় বদল?

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ