গুরুপূর্ণিমায় নৃশংসতা! চুল কাটতে বলায় প্রধান শিক্ষককে খুন করে পালাল ২ নাবালক ছাত্র

মর্মান্তিক ঘটনা! চুল কাটতে বলায় শিক্ষককে মেরে ফেলল দুই ছাত্র। নৃশংস ঘটনাটি ঘটেছে, হরিয়ানার হিসার জেলার বাদশাহপুর গ্রামের কর্তার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুপূর্ণিমাতেই মর্মান্তিক ঘটনা! চুল কাটতে বলায় শিক্ষককে মেরে ফেলল দুই ছাত্র। কথায় আছে, শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। আর সেই শিক্ষকই খুন হল নাবালক ছাত্রের হাতে। নৃশংস ঘটনাটি ঘটেছে, হরিয়ানার হিসার জেলার বাদশাহপুর গ্রামের কর্তার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে। যেখানে একটি স্কুলের অধ্যক্ষকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। আসলে, অভিযুক্ত দুই ছাত্রকে স্কুলের শৃঙ্খলা মেনে চলতে বলেছিলেন শিক্ষক। তাঁদের চুল কাটতে বলেছিলেন। সেই রাগেই নাবালকরা অধ্যক্ষকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। কিন্তু নাবালকদের এখনও আটক করা হয়নি। স্কুলের অধ্যক্ষ জগবীর সিংহের বয়স হয়েছিল ৫০ বছর।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০.৩০ টা নাগাদ এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে ছাত্ররা। ছাত্রদের আক্রমণে গুরুতর আহত হন শিক্ষক। এবং ঘটনাস্থলেই মারা যান। এই মর্মান্তিক ঘটনাটি স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে ডেকেছে। এবং পুলিশের একটি দল স্কুলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন। এ বিষয়ে হাঁসির পুলিশ সুপার অমিত যশবর্ধন জানিয়েছেন যে, স্কুল কর্তৃপক্ষ কে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে, অধ্যক্ষ ওই শিক্ষার্থীদের চুল কাটা, সঠিকভাবে পোশাক পরতে এবং স্কুলের নিয়মকানুন মেনে চলতে বলেছিলেন। কিশোর-কিশোরীদের তাদের পথ পরিবর্তন করতে একাধিকবার সতর্ক করেছিলেন। এতেই অভিযুক্ত দ্বাদশ শ্রেণীর ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাঁরা একটি ছুরি বের করে সঙ্গেসঙ্গে অধ্যক্ষকে আক্রমণ করেন। এবং একাধিকবার ছুরিকাঘাত করেন। কিন্তু ছাত্ররা ছুরি কোথা থেকে পেল, এটাই এখন ভাবাচ্ছে পুলিশকে।

পুলিশ জানিয়েছে যে, আক্রমণের পর অধ্যক্ষ মাটিতে পড়ে যান এবং রক্তাক্ত হয়ে মারা যান। ক্যাম্পাসের ভেতরের সিসিটিভি ফুটেজে সবটাই দেখা গিয়েছে। এও দেখা গিয়েছে যে, ছেলেরা অধ্যক্ষকে ছুরিকাঘাত করার পর দৌড়ে পালাচ্ছে। তাদের মধ্যে একজনকে ভাঁজ করা ছুরিটি ছুঁড়ে ফেলতে দেখা যাচ্ছে। অন্যান্য ছাত্র এবং স্কুল কর্মীরা রক্তাক্ত অধ্যক্ষকে হাসপাতালে নিয়ে যান। তবে অভিযুক্ত দুই ছাত্র নাবালককে এখনও আটক করা হয়নি। পুলিশ স্কুল প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ স্ক্যান করেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এবং বিস্তারিত তদন্তের পরেই হত্যার সঠিক পরিস্থিতি জানা যাবে।

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন