চতুর্থ দফায় ৩৬০ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল সোমবার দেশে লোকসভার চতুর্থ পর্বের ভোট। পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে নেওয়া হবে ভোট। প্রথম তিন দফার ভোটের মতো চতুর্থ দফার ভোটেও দাগি প্রার্থীর ছড়াছড়ি। ভোটযুদ্ধে জিততে ফৌজদারি মামলায় অভিযুক্তদের প্রার্থী করে বাজিমাতের কৌশল নিয়েছে বিজেপি-কংগ্রেস সহ সব দল। এক বহুজাতিক সংস্থার জনপ্রিয় বিজ্ঞাপনের লাইন ধার করে বলা যেতে পারে, ‘দাগ আচ্ছে হ্যায়’।

চতুর্থ দফার ভোটে ৯৬ আসনে ভাগ্য পরীক্ষায় নামছেন ১,৭১৭ প্রার্থী। আর তাদের মধ্যে ১,৭১০ প্রার্থীর হলফনামা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১,৭১০ জন প্রার্থীর মধ্যে ৩৬০ জন বা ২১ শতাংশই হলফনামায় জানিয়েছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ওই ৩৬০ জনের মধ্যে আবার ২৭৪ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় ফৌজদারি মামলা রয়েছে।

এডিআরের রিপোর্ট অনুযায়ী, চতুর্থ দফায় ভোটে লড়তে নামা ১৭ প্রার্থী ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত। ১১ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে (৩০২ ধারা)। ৩০ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে (৩০৭ ধারা) মামলা রয়েছে। ৫০ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো ন্যক্কারজনক অভিযোগ। তার মধ্যে পাঁচ গুণধর প্রার্থী আবার জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ধর্ষণের (৩৭৬ ধারা) মতো গুরুতর অভিযোগ রয়েছে। ধর্ম বা সম্প্রদায়গত বিদ্বেষ ছড়ানো এবং ঘৃণ্য ভাষণ দেওয়ায় অভিযুক্ত ৪০ জন।

এডিআরের প্রতিবেদন অনুযায়ী, ‘দাগি’দের প্রার্থী করার ক্ষেত্রে কোনও দলই পিছিয়ে নেই। আর এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে স্বচ্ছতার বুলি আওড়ানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। বিজেপির তরফে ফৌজদারি মামলায় অভিযুক্ত ৩২ জনকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেস প্রার্থী করেছে ২২ জনকে। চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি প্রার্থী করেছে ৬ ‘দাগি’কে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের