২৬/১১ হামলার চক্রী রানার আর্জি খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সুপ্রিম কোর্ট ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানার জরুরি আবেদন খারিজ করে দিল।তিনি মার্কিন সুপ্রিম কোর্টে  ভারতে ফিরবেন না বলে আবেদন জানিয়েছিলেন।কিন্তু সেই আবেদনে সায় দিল না মার্কিন সুপ্রিম কোর্ট। আশঙ্কা করা হচ্ছে খুব শীঘ্রই তাঁকে ভারতীয় কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হতে পারে।

গত ২৫ জানুয়ারি ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট।সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন তিনি। আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মূল চক্রী তাহা‌উর রানা আবেদনপত্রে লিখেছেন, ‘আমি পাকিস্তানি একইসঙ্গে মুসলিম। তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর নির্মম অত্যাচার চালাবেন। আমি ভারতে ফিরে যেতে চায় না। দয়া করে আমেরিকায় থাকার অনুমতি দিন।’

মুম্বই হামলার মূল মাস্টারমাইন্ড বর্তমানে আমেরিকার জেলে বন্দি রয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। আইনি প্রক্রিয়ার কারণে তা বিলম্বিত হচ্ছিল। প্রথমে নিম্ন আদালতে, তার পরে ওয়াশিংটনের আদালতে এই মামলা ওঠে। প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেন রানা। তবে কোন লাভ হয় নি।

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার তদন্তে নামে ভারতীয় গোয়েন্দারা।এই হামলার মাস্টারমাইন্ড রানার যোগ সূত্র পান ভারতীয় গোয়েন্দারা।এর পর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু হয়।দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।তবে রানার আবেদন খারিজ করে দেওয়ায় আশার আলো দেখতে পাচ্ছে ভারত। আশঙ্কা করা হচ্ছে খুব রানাকে ভারতে ফেরাতে দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করবে মার্কিন আদালত।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি