কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদি, নিরাপত্তায় ২ হাজার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অষ্টাদশ লোকসভার শেষ দফার নির্বাচনের আগে কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। ঠিক যেখানে স্বামী বিবেকানন্দ ধ্য়ানে বসেছিলেন সেই ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। আর তাঁর এই ধ্যানে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বিশেষ প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

বিবেকানন্দ রকে  ৪৫ ঘন্টার ধ্যানের সময়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোন ত্রুটি না হয় সেইজন্য থাকবে ২ হাজার পুলিশ। সেই সময় উপকূলীয় সুরক্ষা বাহিনী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী সমুদ্র সীমান্তের দিকে  নজরদারি বজায় রাখবে।  মোদির সফরকে  কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখান থেকেই স্পষ্ট যে মোদির ধ্যানে যাতে না বিঘ্ন ঘটে তা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত— দু’দিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদি । মূল ভূখণ্ড ৫০০ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত এই বিশেষ পাথরটি। গোটা ভারত পরিভ্রমণের পর, ১৮৯২ সালে কন্যাকুমারীতে পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ। অনেকের বিশ্বাস, এখানেই তিনি  বোধি লাভ করেছিলেন । আর এবার সেই ‘ধ্যানমণ্ডপম’-এ বসে  ধ্যান করবেন মোদি। তবে বলা বাহুল্য, এই প্রথম নয় এর আগে  লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথে । ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। আর ২০২৪ সালে প্রচার পর্ব শেষে কন্যাকুমারীতে গিয়ে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে