হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

মহারাষ্ট্রের এক বেসরকারি হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসক-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের এক হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসক-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। যেখানে দেখা গিয়েছে, হাসপাতালে ঢুকে চিকিৎসকদের উপর হামলা চালাচ্ছে শিবসেনা নেতা (একনাথ শিন্ডে গোষ্ঠী) এবং তাঁর দলবল। একজন মহিলা চিকিৎসকের চুলের মুঠি ধরে পেটাতে দেখা গিয়েছে শিবসেনার কর্পোরেটর রমেশ মাত্রেকে। ভিডিওতে শিবসেনা নেতার কর্মকাণ্ড দেখে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। তাঁর কঠোর শাস্তির দাবি উঠেছে। যদিও বিপাকে পড়ে পুরো অভিযোগ অস্বীকার করেছেন রমেশ মাত্র।

অবশেষে ভিডিও ভাইরাল হওয়ার তিন দিন কঠোর পদক্ষেপ নিল মহারাষ্ট্র পুলিশ। মহিলা চিকিৎসকদের উপর হামলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। তবে শিবসেনা নেতার বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটা ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, ওই হাসপাতালে সদ্যোজাত শিশুদের NICU ওয়ার্ডে কোনও বেড ছিল না। এমন পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন এক গর্ভবতী মহিলার পরিবারকে চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর নবজাতকটি জন্ম নিলে এনআইসিইউ-এর প্রয়োজন হতে পারে, কিন্তু তাঁদের হাসপাতালের বিশেষ ওয়ার্ডের সব শয্যা পূর্ণ। তাই এক্ষুনি গর্ভবতী মহিলাকে অন্য হাসপাতালে ভর্তি করানো উচিত। এখান থেকেই গোলমালের সূত্রপাত। হাসপাতালে চড়াও হন অভিযুক্ত শিবসেনা নেতা রমেশ এবং তাঁর দলবল। রমেশ মহারাষ্ট্রের কল্যাণ ডোম্বিভলির শিবসেনা কর্পোরেটর।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কর্পোরেটর ও তাঁর দলবল হাসপাতালের একটি কক্ষের ভেতরে ঢুকে  স্বাস্থ্যকর্মীদের ঘুষি ও চড় মারছেন। চিকিৎসকেরা বাধা দিতে এলে তাঁদের উপরেও হামলা চালানো হয়। একজন মহিলা চিকিৎসককে ঘটনার পুরো দৃশ্য মোবাইলের ক্যামেরায় ধারণ করতে দেখা যায়। তখনই তাঁর কাছ থেকেই মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তাঁকে চুলের মুঠি ধরে পেটাতে থাকেন অভিযুক্ত শিবসেনা নেতা রমেশ। এই বিশৃঙ্খল পরিস্থিতি তিন মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল। এই ঘটনায় কর্পোরেটরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্য সরকার কর্পোরেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে, নিরাপত্তা ও শিবসেনার কর্পোরেটরের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে ডাক্তার ও কর্মীরা ধর্মঘট চালিয়ে যাওয়ায় হাসপাতালটি বন্ধ রয়েছে।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ