বিদ্রোহের জেরে, গহলৌত ঘনিষ্ঠ তিন কংগ্রেস বিধায়ককে শোকজ

কেন তাঁদের বিরুদ্ধে অনুশাসন ভাঙার দায়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে না তা ১০ দিনের মধ্যে জানতে চাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলীয় শৃঙ্খলা ভাঙার দায়ে অশোক গহলৌতের (Ashok Gehlot) অনুগামীদের বিরুদ্ধে কঠোর রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার রাতেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর (Rajsthan CM) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিন বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। ওই তিনজন হলেন রাজস্থান বিধানসভায় কংগ্রেসের মুখ্যসচেতক মহেশ যোশী (Mahesh Joshi), রাজস্থান পর্যটন উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ধর্মেন্দ্র পাঠক (Dharmendra Pathak) ও শান্তি ধারিওয়াল (Shanti Dhariwal)। কেন তাঁদের বিরুদ্ধে অনুশাসন ভাঙার দায়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে না তা ১০ দিনের মধ্যে জানতে চাওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে গান্ধি পরিবারের সুসম্পর্কে যে চিড় ধরেছে তিন নেতাকে শোকজের মধ্যেই তা প্রমাণিত।

সূত্রের খবর, রাজস্থানে দলের পর্যবেক্ষক হয়ে যাওয়া অজয় মাকেন (Ajay Maken) ও মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)  মঙ্গলবারই মরু রাজ্যের রাজনৈতিক সঙ্কট নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) কাছে এক রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে (Ashok Gehlot) ক্লিনচিট দেওয়া হলেও কংগ্রেস বিধায়কদের বিদ্রোহের পিছনে নাটের গুরু হিসেবে উল্লেখ করা হয় মহেশ যোশী (Mahesh Joshi), শান্তি ধারিওয়াল (Shanti Dhariwal) ও ধর্মেন্দ্র পাঠকের (Dharmendra Pathak) নাম। তিন জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

দুই পর্যবেক্ষকের সেই সুপারিশ মেনেই গহলৌত ঘনিষ্ঠ তিন বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়। তিন জনকেই সাসপেন্ড করা হতে পারে কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন। যদিও কারণ দর্শানোর নোটিশ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি গহলৌত শিবিরের তিন বিধায়ক।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay