দাউ দাউ করে জ্বলছে একের পর এক কামরা, এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ট্রেন দুর্ঘটনা। রবিবার দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে আচমকাই  দাউ দাউ করে জ্বলতে থাকল আগুন। রবিবার এমনই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে। সেখানেই দাড়িয়ে থাকা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কামরায় আচমকাই লেগে যায় আগুন। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। সব যাত্রী নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ১ কামরায় প্রথমবার আগুন দেখতে পান যাত্রীরা। এরপরেই তারা বিপদঘণ্টি বাজিয়ে এই ঘটনা ট্রেন আধিকারিকদের নজরে আনেন। তৎক্ষণাৎ ট্রেনের তিনটি এসি কামরা খালি  করে দেন আধিকারিকরা। জানা গিয়েছে, কোরবা থেকে আসার পর ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল। তারমাঝেই বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে ঘটল বিপত্তি। এই ঘটনা প্রসঙ্গে  এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের  যাতে কোন অসুবিধা না হয়। সেইজন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

এই ঘটনা প্রসঙ্গে ট্রেনের মধ্যে থাকা এক প্রত্যক্ষদর্শী  জানান, ‘ বিশাখাপত্তনাম ষ্টেশনে ট্রেন থেকে নামছিল বেশ কয়েকজন যাত্রী।  আচমকা একটি এসি কামরায় আগুন লেগে যায়। আর তা মুহূর্তের মধ্যে তিনটি কামরায় ছড়িয়ে পড়ে।‘ স্বাভাবিকভাবেই এই ঘটনায় ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যান। তবে কী করে এমন ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। কিন্তু বারবার কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌